সুনামগঞ্জ , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ
বুলবুল সংগীত নিকেতনের আয়োজনে স্মরণানুষ্ঠান

রবীন্দ্রনাথ ও নজরুল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন

  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৮:২৭:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৮:২৯:৪৫ পূর্বাহ্ন
রবীন্দ্রনাথ ও নজরুল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন
মোহাম্মদ নূর ::
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ‘রবীন্দ্র-নজরুল স্মরণানুষ্ঠান’।
বুলবুল সংগীত নিকেতনের আয়োজনে এই স্মরণানুষ্ঠানটি ছিল শিল্প, সাহিত্য ও মানবতাবাদী চেতনার এক আবেগঘন মঞ্চায়ন। অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সঞ্জয় গোস্বামী ও সৌমিতা গোস্বামী নোহা’র যৌথ সঞ্চালনায়, বুলবুল সংগীত নিকেতনের সভাপতি প্রীতি ভূষণ চক্রবর্তী’র সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক এবং ললিতকলা একাডেমির অধ্যক্ষ অ্যাডভোকেট বিপ্রদাস ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষক প্রদীপ কুমার চন্দ, বিশিষ্ট গবেষক সুভাষ উদ্দিন, সুন্দরম শিল্পী গোষ্ঠীর সভাপতি শুল্কা রায় চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক অঞ্জন চৌধুরী, লোকদল শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সভাপতি বিধান চন্দ্র বণিক প্রমুখ। বক্তারা তাঁদের আলোচনায় বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। রবীন্দ্রনাথ ও নজরুল তাঁদের লেখনির মধ্য দিয়ে চাষী-মজুরদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। শ্রমজীবী মানুষের প্রতি অত্যাচার-নিপীড়ন-শোষণে তাঁরা মর্মাহত হতেন। শ্রেণিবৈষম্যের অবসান কামনা করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সাহিত্যকর্মের উৎস ও প্রেরণাস্থল এই সবুজ শ্যামল বাংলাদেশ। অন্যদিকে নজরুলও বাংলাদেশের প্রকৃতি, মানুষের অকৃত্রিম ভালবাসা ও শ্রদ্ধায় আকৃষ্ট হয়েছিলেন। বক্তারা আরও বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল শুধু দুই মহান কবি নন, তাঁরা ছিলেন বাঙালি জাতির আত্মার প্রতিচ্ছবি। সাম্প্রদায়িকতা, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তাঁরা তাঁদের কলম ও কণ্ঠে উচ্চারণ করেছেন প্রতিবাদের ভাষা। তাঁদের সাহিত্যে যেমন প্রেম, প্রকৃতি ও মানবতা আছে; তেমনি আছে শ্রমজীবী মানুষের বেদনার গল্প, শোষণবিরোধী সংগ্রামের আহ্বান। এই দুই মনীষার জীবনদর্শন নতুন প্রজন্মের জন্য এক অনন্য শিক্ষার পাঠশালা। রবীন্দ্রনাথের সাহিত্য ও নজরুলের সংগীত আজও আমাদের সমাজবোধ, দেশপ্রেম ও মানবিকতার অনুপ্রেরণা। আলোচনা সভা শেষে বুলবুল সংগীত নিকেতনের জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় লোকদল শিল্পী গোষ্ঠী, সুনামগঞ্জ কালচারাল ফোরাম, স্বরবিতন সংগীত নিকেতন, সারেগামা শিশু সংগঠন, বীণা সংগীত বিদ্যালয় ও মনোরঞ্জন সাংস্কৃতিক চর্চাকেন্দ্র।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে

সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে