সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল
রেস্টুরেন্ট ও বেকারিতে অভিযান, জব্দ মেয়াদোত্তীর্ণ খাদ্য

জেলায় প্রথমবারের মতো সরেজমিনে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচার কার্যক্রম

  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৮:২৫:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৮:২৫:০৬ পূর্বাহ্ন
জেলায় প্রথমবারের মতো সরেজমিনে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচার কার্যক্রম
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলায় প্রথমবারের মতো সরেজমিনে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালিত হয়েছে। গত ৩১ জুলাই, ২০২৫ সুনামগঞ্জ সদর উপজেলায় পরিচালিত এই কার্যক্রমকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা যেমন তৈরি হয়েছে, তেমনি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নেওয়া হয়েছে তাৎক্ষণিক আইনি পদক্ষেপ। সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকন উদ্দিন কবিরের নির্দেশনার প্রেক্ষিতে ভোক্তা ও সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি ও জনগণের নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এই কার্যক্রম পরিচালিত হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মুহাং হেলাল উদ্দিনের নেতৃত্বে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম (সামারি ট্রায়াল) পরিচালনা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার শরীফ উদ্দিন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শহীদুল্লাহ। উক্ত আদালতের কার্যক্রমে সার্বিক সহায়তা করেন সুনামগঞ্জ জেলা পুলিশ ও র‌্যাব-৯ সিপিসি-৩ এর সদস্যবৃন্দ। উক্ত আদালতের কার্যক্রমের মাধ্যমে সুনামগঞ্জ জেলার সদর উপজেলায় অবস্থিত বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল ও বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ করা হয় ও বিশুদ্ধ খাদ্য আদালতে নিয়মিত মামলা দায়ের কার্যক্রম গ্রহণ করা হয়। উক্ত কার্যক্রমের অংশ হিসেবে খাদ্য সেবা প্রদানকারী ও বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোকে খাদ্যদ্রব্যের মান উন্নয়নে বিভিন্ন নির্দেশনাসহ প্রাথমিক সতর্কতা প্রদান করা হয়েছে। সুনামগঞ্জ জেলার সাধারণ মানুষের নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিতকরণের নিমিত্ত ভবিষ্যতে বিশুদ্ধ খাদ্য আদালতের অনুরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার