সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

বিএনপিতে আ.লীগ পন্থীদের পুনর্বাসনের অভিযোগ

  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৮:২৩:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৮:২৩:০৪ পূর্বাহ্ন
বিএনপিতে আ.লীগ পন্থীদের পুনর্বাসনের অভিযোগ
স্টাফ রিপোর্টার :: দিরাই উপজেলা বিএনপিতে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের নেতৃত্বে বসানোর অভিযোগ উঠেছে। জগদল ইউনিয়ন বিএনপির নবঘোষিত কমিটিতে বিতর্কিত ও আওয়ামী লীগপন্থী ব্যক্তিকে আহ্বায়ক হিসেবে মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। গত বৃহ¯পতিবার জগদল ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা, ইউনিয়ন যুবদলের মো. মুক্তাদির, ইউনিয়ন বিএনপির নেতা মতি মিয়া ও নুরুজ্জামান এক লিখিত অভিযোগ জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক স¤পাদক মিফতাহ সিদ্দিকী, সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কলিম উদ্দিন মিলন এবং স্বাক্ষরক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হকের কাছে। অভিযোগে উল্লেখ করা হয়, জগদল ইউনিয়নের আহ্বায়ক হিসেবে মনোনীত সমুজ মিয়া অতীতে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত এবং তার রাজনৈতিক অতীত বিতর্কিত। তিনি একবার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে আবেদন করলেও জেলা কমিটির জানুয়ারি মাসের বৈঠকে তার আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা ও দলবিরোধী কার্যকলাপের কারণে আবেদন বাতিল করা হয়। অভিযোগকারীদের দাবি, সমুজ মিয়াকে পুনরায় আহ্বায়ক করা জেলা ও কেন্দ্রীয় সিদ্ধান্তের পরিপন্থী এবং সাংগঠনিক নীতিমালার লঙ্ঘন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ৫ আগস্ট পর্যন্ত সমুজ মিয়াকে কোনো বিএনপির কর্মসূচিতে দেখা যায়নি; বরং তিনি আওয়ামী লীগ নেতাদের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন। এ ঘটনায় দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন ও যুগ্ম আহ্বায়ক কবির মিয়ার বিরুদ্ধে সরাসরি যোগসাজশের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে আরও দাবি করা হয়, সমুজ মিয়া সম্প্রতি বিএনপির সভা-সমাবেশ অংশ নিচ্ছেন এবং মঞ্চে বসছেন - যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এছাড়া যুগ্ম আহ্বায়ক কবির মিয়ার বিরুদ্ধেও প্রশ্ন তুলেছেন স্থানীয় নেতারা। অভিযোগে বলা হয়, তিনি একজন বিতর্কিত ব্যক্তি, যাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছে। এমনকি তার ছোট ভাইয়ের স্ত্রীকেও, যিনি আগে রাজনীতিতে সক্রিয় ছিলেন না, উপজেলা কমিটিতে স্থান দেওয়া হয়েছে। অভিযোগে সমুজ মিয়াকে আহ্বায়ক পদ থেকে অব্যাহতি, বিষয়টির তদন্ত এবং গ্রহণযোগ্য কাউকে আহ্বায়ক হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়েছে। এ অভিযোগের অনুলিপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেনের কাছেও পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স