সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সড়কে মৃত্যুর মিছিল থামাতে কার্যকর পদক্ষেপ জরুরি

  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৮:১৯:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৮:১৯:০৪ পূর্বাহ্ন
সড়কে মৃত্যুর মিছিল থামাতে কার্যকর পদক্ষেপ জরুরি
সুনামগঞ্জসহ সারাদেশে সড়ক দুর্ঘটনার ক্রমবর্ধমান হার আজ একটি ভয়াবহ মানবিক ও সামাজিক সংকটে রূপ নিয়েছে। দৈনন্দিন যাতায়াত যেন এখন মৃত্যু ঝুঁকি নিয়ে চলার নামান্তর হয়ে দাঁড়িয়েছে। শুধু চলতি বছরের প্রথম সাত মাসেই সুনামগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৪ জন, আহত হয়েছেন শতাধিক। সড়ক দুর্ঘটনার পেছনে কারণগুলোর তালিকা দীর্ঘ এবং পুরনো। অপ্রশস্ত ও অনুন্নত সড়ক, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক, অতিরিক্ত যাত্রী ও পণ্য পরিবহন, বেপরোয়া গতি এবং ট্রাফিক আইন উপেক্ষা - সবকিছুই যেন একে অপরের সঙ্গে হাত মিলিয়ে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করছে। এই অবস্থায়ও আমরা দেখছি প্রশাসনের পক্ষ থেকে দায়সারা কিছু অভিযান, সীমিত সচেতনতামূলক কর্মসূচি, আর পরিবহন সংশ্লিষ্টদের ঠেলাঠেলি - দায়টা কে নেবে, সেই উত্তরহীন বিতর্ক। অন্যদিকে, সুনামগঞ্জবাসীর হতাশা আরও গভীর হয়েছে যখন দেখা যায়, অবৈধ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক বিভাগ কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ। সড়কের উপর থেকে সিএনজি অটোরিকশা ও লেগুনা দখল না সরিয়ে কেবল বক্তৃতায় নিরাপদ সড়ক চাওয়া আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছু নয়। সম্প্রতি সড়কে অনিয়ন্ত্রিত গতির কারণে চার মাস বয়সী নবজাতকের মৃত্যুর ঘটনাও আমরা ভুলিনি। এইসব হৃদয়বিদারক ঘটনার দায় কে নেবে? সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হলে একাধিক স্তরে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। সর্বাগ্রে প্রয়োজন সড়ক পরিবহন আইন কঠোরভাবে প্রয়োগ। লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে; এর দুর্বলতা ও অকার্যকারিতা এখন স্পষ্ট। বিআরটিএ’র কার্যক্রম প্রশ্নবিদ্ধ; তাদের জবাবদিহিতা নিশ্চিত না করা গেলে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য বন্ধ হবে না। একই সঙ্গে প্রয়োজন অবকাঠামোগত উন্নয়ন। জেলার প্রধান সড়কগুলো প্রশস্ত ও টেকসইভাবে নির্মাণ করতে হবে। নির্দিষ্ট গতিসীমা, ওভারটেকিং নিরোধ এবং পরিকল্পিত ডিভাইডার স্থাপনের মতো পদক্ষেপে দ্রুত এগোতে হবে। পথচারী ও চালকদের জন্য সচেতনতামূলক কার্যক্রম চালু রাখতে হবে। সবচেয়ে জরুরি হচ্ছে প্রশাসনের সদিচ্ছা এবং কার্যকর সমন্বয়। দুর্ঘটনা বন্ধে শুধু চালক নয়, প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, বিআরটিএ, পরিবহন মালিক-শ্রমিক সমিতি - সবারই দায়িত্ব আছে। এই দায়িত্ব এড়িয়ে যাওয়া মানে আরও মৃত্যু, আরও শোক। আমরা বলতে চাই, আর একটিও মৃত্যু যেন অবহেলার দায়ে না হয়। “সড়ক নিরাপদ হবে কবে?” - এই প্রশ্নের উত্তর আর দীর্ঘসূত্রতায় হারিয়ে যেতে দেওয়া যায় না। এখনই চাই কঠোর সিদ্ধান্ত, কার্যকর বাস্তবায়ন ও নিয়মভিত্তিক সড়ক পরিবহন ব্যবস্থা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা

বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা