সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

পুসাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০২:১১:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০২:১১:২৪ পূর্বাহ্ন
পুসাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গত ৩০ জুলাই ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দেশের চারটি ভেন্যু- বিশ্বম্ভরপুর, সিলেট, ঢাকা ও চট্টগ্রামে কেক কাটা, আলোচনা সভা এবং মিলনমেলার আয়োজন করা হয়। বিশ্বম্ভরপুরে হাওর বিলাস ক্যাফেতে সন্ধ্যায় আয়োজনে উপস্থিত ছিলেন মা এগ্রো ফার্মার স্বত্বাধিকারী নুরুল আলম সাগর, অধ্যাপক আবদুল হালিম, আইনজীবী মোহন মিয়া বাচ্চু, কৃষি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হোসাইন আহমেদ, শিক্ষক আব্দুল্লাহ আল নাছির, শামীম রানা, ইমতিয়াজ আহমেদ প্রমুখ। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশ নেন সহকারী অধ্যাপক শামীমুল হাসান, সমাজসেবা কর্মকর্তা নুরল হক, ব্যাংকার আবদুল্লাহ আল নোমান, ভেটেরিনারি সার্জন সাহাব উদ্দিন মুন্না, আইটি বিশেষজ্ঞ রেহেনা পারভীন, ব্যাংক কর্মকর্তা বিভাস দেবনাথ, শিক্ষক শহীদুল্লাহ কায়সার, প্রভাষক নজরুল ইসলামসহ পুসাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ। ঢাকার টিএসসিতে আয়োজনে ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রুমান, সহসভাপতি মুনিয়া আক্তার ও বর্তমান সভাপতি মানিক চৌধুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে আয়োজনে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক জাহিদ আমিন নিয়াজ প্রমুখ। ২০১৪ সালের ৩০ জুলাই যাত্রা শুরু করা পুসাব বর্তমানে তিন শতাধিক সদস্য নিয়ে নানা সমাজসেবামূলক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সংগঠনের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে- বৃত্তি পরীক্ষা, জিপিএ-৫ প্রাপ্ত ও ভর্তি সফল শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষামূলক সেমিনার, সায়র প্রকাশনা, বনভোজন এবং দুর্যোগকালে সহায়তা কার্যক্রম। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স