সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

আগামী পাঁচ থেকে ছয় দিন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ : প্রেস সচিব

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০২:০৯:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০২:০৯:১০ পূর্বাহ্ন
আগামী পাঁচ থেকে ছয় দিন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ : প্রেস সচিব
সুনামকণ্ঠ ডেস্ক :: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী পাঁচ থেকে ছয় দিন অন্তর্বর্তী সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে অনেক কিছুই স্পষ্ট হবে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি এ মন্তব্য করেন। শফিকুল আলম বলেন, আগামী পাঁচ-ছয় দিন সরকারের জন্য খুবই সংবেদনশীল সময়। এই সময়ে আমরা বুঝতে পারব, দেশ কোন দিকে যাচ্ছে। তিনি নিশ্চিত করেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সরকারের অবস্থান দৃঢ় বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া, তিনি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স¤পর্কে বলেন, অভ্যুত্থান-পরবর্তী অর্থনৈতিক সংকট কাটিয়ে দেশকে স্থিতিশীল অবস্থায় আনা ছিল বড় চ্যালেঞ্জ। সরকার তা সফলভাবে করেছে। বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিও স্থিতিশীল। প্রেস সচিব শফিকুল আলম বলেন, এক বছরে কতটুকু সফল কতটুকু ব্যর্থ তা আপনারাই মূল্যায়ন করবেন। আমরা বিধ্বস্ত দেশ পেয়েছি। এ সরকার চেষ্টা করেছে সিস্টেমে আনতে। সে হিসেবে এ সরকার সফল। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, উনি প্রথমে বলেছিলেন ইলেকশন এপ্রিলের ১৫ দিনের মধ্যে হবে। পরবর্তীতে আমরা লন্ডনে বলেছি যদি অনেকগুলো সংস্কার হয় এবং ট্রায়ালের কাজ এগিয়ে যায় তবে এটা ফেব্রুয়ারিতে হবে। আমরা সেই জায়গায় এখনো আছি। এটার একটা দিন দেরি হবে না। চার্টার বা প্রোক্লেমেশন যাই হোক না কেন, যেটা যেভাবেই চার্টারটা অ্যাডপ্টেড হোক না কেন, ইলেকশন তার সময়মতো হয়ে যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু