সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই

হাওরে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ নিহত

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০১:৫৩:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০১:৫৩:১০ পূর্বাহ্ন
হাওরে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ নিহত
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে হাওরে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে জাবের মিয়া নামের ১৬ বছরের এক তরুণের মৃত্যু হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বেতাউকা গ্রামের কনর মিয়ার ছেলে। জানাগেছে, বৃহস্পতিবার বাড়ির পাশে হাওরে নৌকা দিয়ে চাঁই জাতীয় মাছের ফাদ দিয়ে মাছ ধরতে যায় জাবের। এ সময় অসাবধানতাবশত হাওরের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের টানা তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাবের মিয়ার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল। জগন্নাথপুর থানার অফিসার ইনাচর্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, নিহত তরুণের পিতার আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মৃতদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স