সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৭:৪৩:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৭:৪৩:৫৪ পূর্বাহ্ন
৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
সুনামকণ্ঠ ডেস্ক :: আসছে ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই। আল্লাহ চাইলে সবকিছু ভালো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (৩০ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এরআগেও দুইটি অভিযান হয়েছে আবার নতুন করে এসবির অভিযান পরিচালনা করা হচ্ছে সে বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা ডিএমপি থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে, এটা পুরো বাংলাদেশে না, শুধু ডিএমপিতে চলবে। সে বিষয়ে ডিএমপির কাছে জিজ্ঞেস করলে আপনারা ভালো জানতে পারবেন। কেন এ অভিযান প্রয়োজন হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন অভিযানের পরিকল্পনা করা হয়। ধরেন আপনাদের প্রয়োজনে আজকে আমাকে ধরে প্রশ্ন করছেন এ রকমই। প্রয়োজন হয়েছে বলেই ধরেছেন। ডিএমপির অভিযানের ব্যাপারে আপনার ডিএমপি কমিশনারের কাছে যান। ৫ আগস্ট নিয়ে কোনো ধরনের নিরাপত্তার হুমকি আছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, না ৫ আগস্ট নিয়ে কোনো ধরনের নিরাপত্তার কোনো সমস্যা নেই। সব কিছু আল্লাহ দিলে ভালো হবে। বাংলাদেশের পাসপোর্ট ইস্যুতে বিভিন্ন দেশ থেকে ভিসা বাতিল ও অনএরাইভাল ভিসা বাতিল হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অন এরাইভাল ভিসা বাতিল হচ্ছে না, যেসব দেশের সাথে আমাদের অন এরাইভাল ভিসার চুক্তি আছে তাদের আমরা ভিসা দিচ্ছি। যাদের সঙ্গে আমাদের চুক্তি নেই তাদেরতো আমরা ভিসা দেবো না। মালয়েশিয়াতে যেসব বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে তাদের কোনো আপডেট আপনাদের কাছে আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রে উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার একটা টিম এসেছিল। তারা আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিল। এক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন চুক্তি থাকে সেসব বিষয় নিয়ে তারা আলাপ করেছে। রংপুর গঙ্গাচর ঘটনায় কি ব্যবস্থা নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, যারা সেখানে গেছেন তাদের সবাইকে আমরা আইনের আওতায় আনবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি