সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

হৃদরোগে আক্রান্ত জামায়াত আমির, বাইপাস সার্জারির পরামর্শ

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৭:৪১:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৭:৪১:৫১ পূর্বাহ্ন
হৃদরোগে আক্রান্ত জামায়াত আমির, বাইপাস সার্জারির পরামর্শ
সুনামকণ্ঠ ডেস্ক ::
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা। এমন অবস্থায় বাইপাস সার্জারি করানোই উপযুক্ত বলে মনে করছেন তারা। বুধবার (৩০ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার করোনারি এনজিওগ্রাফি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে আমিরে জামায়াতের ব্যক্তিগত চিকিৎসকের বোর্ড তার হার্টে বাইপাস সার্জারির পরামর্শ দেন এবং আগামী সপ্তাহে সার্জারি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জামায়াতের ঢাকা মহানগর উত্তরের প্রচার স¤পাদক আতাউর রহমান সরকার এ তথ্য জানিয়ে বলেন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন জামায়াত আমির। গত মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে এনজিওগ্রাম করা হয়। সেখানে পরীক্ষার পর চিকিৎসকরা এ কথা জানান। জামায়াত আমিরের পিএস নজরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, জামায়াত আমিরকে দেশের বাইরে চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছিলেন মেডিক্যাল বোর্ড। তবে তিনি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। দেশেই সার্জারি করার কথা চিকিৎসকদের জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত ১৯ জুলাই জাতীয় সমাবেশে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে জামায়াত আমিরকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতাল ত্যাগ করলেও ফলোআপে থাকেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স