সুনামগঞ্জ , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত দিরাইয়ে পরোয়ানা ভুক্ত তিন আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ জনের ১৮ জনই সুনামগঞ্জের, ৯ বাংলাদেশির মৃত্যুর শঙ্কা জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ শিশুরা জন্মগতভাবে সরল এবং তারা বড়দের অনুকরণ করেই মিথ্যা বলতে শেখে দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে হোটেলে চুরি, গ্রেপ্তার ১ তাহিরপুরে হামলায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুরমার জলে মিলল শিশুর নিথর দেহ : হত্যার অভিযোগে সৎমায়ের বিরুদ্ধে মামলা সরকারি কলেজে গণিত বিভাগের বিদায়-নবীন বরণ অনুষ্ঠিত ৭ মাসে ২২০৮ বিরোধ নিষ্পত্তি, বেড়েছে প্রি-কেস আবেদনের সংখ্যা, ৩৬ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা আদায় গোবিন্দগঞ্জে রেলওয়ের জমিতে পশুর হাট, স্থাপনা সরিয়ে নিতে নোটিশ

ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্য প্রকল্প বিষয়ে অবহিতকরণ সভা

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৭:১৯:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৭:১৯:৪৬ পূর্বাহ্ন
ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্য প্রকল্প বিষয়ে অবহিতকরণ সভা
স্টাফ রিপোর্টার :: ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্য প্রকল্প বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. যশোবন্ত ভট্টাচার্য্য। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এনামুল হক, সদর উপজেলা একাডেমিক অফিসার মো. আরিফুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওয়ালি উল্লাহ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অসীম বরণ তালুকদার, রেডক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার, ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক শাহ আলম, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প অফিসার এস.এম তরিকুল ইসলাম। সভায় বক্তারা বলেন, বন্যা ও বন্যার পরবর্তী ঝুঁকি কমাতে এবং বন্যার মোকাবেলা করতে নানামুখি পদক্ষেপ গ্রহণ করতে হবে। বন্যা মোকাবেলার কর্মসূচিও বাড়াতে হবে। বন্যা পরবর্তী সময়ে রোগ-জীবাণু থেকে বাঁচতে অবশ্যই সচেতন থাকতে হবে সকলে। বিশেষ করে ম্যালেরিয়া, ডায়রিয়া, ডেঙ্গু জ্বর ও এডিস মশার উপদ্রব থেকে বাঁচতে সকলের সচেতনতা বাড়াতে হবে এবং ঘর-বাড়ির চারপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে। বক্তারা বলেন, সাধারণ মানুষকে জলবায়ু পরিবর্তন এবং বন্যার ঝুঁকি স¤পর্কে সচেতন করতে হবে। দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও কৌশল স¤পর্কে সচেতনতা তৈরি করতে হবে। জলবায়ু পরিবর্তন এবং বন্যা সম্পর্কিত শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করা জরুরি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন

সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন