সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ

বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৬:৫২:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৭:৩৪:১২ পূর্বাহ্ন
বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার ::
পঞ্চম শ্রেণীর সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত না করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ), সুনামগঞ্জ জেলা শাখা।
বুধবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের আলফাত স্কয়ারে সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ) জেলা শাখার সভাপতি অ্যাড. আবু হানিফ নোমান। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা নুর হোসাইন।
আরও বক্তব্য রাখেন চাইল্ড কেয়ার একাডেমির অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, চাইল্ড হেভেন কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আজিজুল হক মাসুক, ডেফোডিল কিন্ডারগার্টেনের অধ্যক্ষ অজিত কুমার দাস, সৃজন বিদ্যাপীঠের অধ্যক্ষ জাকিয়া নাসরিন, শিক্ষক মুত্তাকিন রহমান, সংগঠনের সদস্য মাওলানা মুবাশ্বির আলী, মোহাম্মদ আব্দুস শহীদ, শিক্ষক শহীদুল ইসলাম, শিক্ষার্থী তিতাস চক্রবর্তী, ইশরাত জাহান, নিঝুম আক্তার, নুসাই বিনতে আজাদ, নুসরাত, আয়েশা বেগম প্রমুখ। বক্তারা বলেন, কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ হতে বাদ দিয়ে ১৭ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ প্রাথমিক অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্রের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ সারাদেশের ন্যায় একযোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করছি। তারা বলেন, ২০০৭ সাল থেকে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা ২০১৯ সাল পর্যন্ত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে আসছে। বর্তমানে তা বাতিল করা হয়েছে। আমরা বৈষম্যবিহীন দেশে বৈষম্যের শিকার হচ্ছি। যদি আমরা বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত হই, তাহলে লাগাতার আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯

শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯