সুনামগঞ্জ , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই” প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনে সভা ২৮ জুলাই থেকে নৌ-পরিবহন ধর্মঘটের ঘোষণা শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা-শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে : আনিসুল হক

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০১:০৫:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৭:৩৪:৫৬ পূর্বাহ্ন
আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে : আনিসুল হক
সাইফ উল্লাহ ::
রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ধর্মপাশা উপজেলায় জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিকেলে ধর্মপাশা উপজেলার মধ্যবাজারে উপজেলা বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী মাজাহারুল হক এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো।
জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. আনিসুল হক। তিনি তার বক্তব্যে বলেন, হাওরকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। হাওর রক্ষা করতে হবে, কৃষক রক্ষা করতে হবে - কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর দেশ বাঁচলে মানুষ বাঁচবে। আমরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করছি। আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া, মধ্যনগর আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোশাহিদ তালুকদার, ধর্মপাশা উপজেলা বিএনপির সদস্য আফসারুল আলম, ইকবাল হোসেন মন্টু, রতন আশরাফ, লাল মিয়া, সেলবরষ ইউনিয়নের আহ্বায়ক মোহাম্মদ আলী, ধর্মপাশা ইউনিয়নের আহ্বায়ক নয়ন মিয়া, পাইকুরাটি ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুন-অর-রশিদ সরকার, কৃষকদলের আহ্বায়ক ফারুক আহমেদ, মৎস্যজীবী দলের আহ্বায়ক মিশর আহমেদ প্রমুখ। এছাড়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম হাবিবউল্লাহ, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক নাজমুল ইসলাম তপু, ধর্মপাশা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব কাঞ্চন আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত জনতার মাঝে বিএনপির প্রচারপত্র বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ

নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ