সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী চুমু বা আদরের আড়ালে শৈশবের অস্বস্তি ও ট্রমার গল্প জামালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যয় স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন জগন্নাথপুরে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেফতার ৪ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎জামালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর দুই প্রতিবন্ধী সন্তান পেল হুইলচেয়ার সুনামগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত, মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম

জামালগঞ্জের ৬ ইউনিয়নে বিএনপি’র কমিটি অনুমোদন

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০১:০০:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০১:০০:৪১ পূর্বাহ্ন
জামালগঞ্জের ৬ ইউনিয়নে বিএনপি’র কমিটি অনুমোদন
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ উপজেলার ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) রাত ৮টায় উপজেলা বিএনপির আহবায়ক মো. শফিকুর রহমান, যুগ্ম আহবায়ক মো. আব্দুল মালিক, মো. আজিজুর রহমানের যৌথ স্বাক্ষরে ৬ টি ইউনিয়নে ১১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন করা হয়। উক্ত ৬টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে ফেনারবাঁক ইউনিয়নে আহবায়ক আ. মন্নান মোল্লা, যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, ভীমখালী ইউনিয়নে আহবায়ক রইছ আলী, যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, জামালগঞ্জ সদর ইউনিয়নে আহবায়ক মো. বশির আহমদ, যুগ্ম আহবায়ক মো. নাজিম উদ্দীন, জামালগঞ্জ উত্তর ইউনিয়নে আহবায়ক শহীদ মিয়া (সবর আলী), যুগ্ম আহবায়ক মো. হানিফ মিয়া, সাচনা বাজার ইউনিয়নে আহবায়ক উছমান গণি, যুগ্ম আহবায়ক তারা মিয়া, বেহেলী ইউনিয়নে আহবায়ক মো. নজরুল ইসলাম ও যুগ্ম আহবায়ক নজির আহমদকে নির্বাচিত করা হয়। জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. শফিকুর রহমান বলেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠনের লক্ষ্য ৬ টি ইউনিয়নে তৃণমূল নেতাকর্মীর সাথে আমরা মতবিনিময় সভা করি। প্রতিটি ইউনিয়নের আহবায়ক ও যুগ্ম আহবায়কের প্রার্থিতা ফরম যাচাই-বাছাই করে ১১ সদস্যের আহবায়ক কমিটির চূড়ান্ত তালিকা করা হয়। তিনজনের যৌথ স্বাক্ষরে ৬ টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন কমিটি দলকে শক্তিশালী করার জন্য নিরলসভাবে কাজ করবে। তারা সাংগঠনিক দক্ষতার মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপিকে তৃণমূলে আরও বেগবান করবেন। তাদের দক্ষ নেতৃত্বের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে ইউনিয়ন কাউন্সিল করে নির্বাচিত কমিটি উপহার দিবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ

অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ