সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

অদম্য অর্পা : একটি স্বপ্ন, একটি দায়বদ্ধতা

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ১২:৫৪:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ১২:৫৪:০১ পূর্বাহ্ন
অদম্য অর্পা : একটি স্বপ্ন, একটি দায়বদ্ধতা
আমাদের সমাজে মাঝে-মধ্যে এমন কিছু গল্প উঠে আসে, যা শুধু হৃদয় ছুঁয়ে যায় না, প্রশ্ন তোলে আমাদের রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতাকে। শাল্লা উপজেলার অর্পা তালুকদারের গল্প তেমনই একটি গল্প - একদিকে অভাব-অনটন, অন্যদিকে অদম্য মেধা, সাহস আর সংগ্রাম। হারিকেনের আলো, সেলাই মেশিনের শব্দ, আর নিঃশব্দে বইয়ের পাতায় চোখ রেখে বড় হয়ে উঠেছে যে কিশোরী, সেই অর্পা আজ এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে প্রমাণ করেছে- “স্বপ্নের পাখা কাটলেও ওড়ে”। তবে এই সাফল্যের পেছনের কষ্টের ইতিহাস আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়- প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য সম্ভাবনাময় কিশোর-কিশোরীর ভবিষ্যৎ কীভাবে অর্থাভাবে ঝুলে থাকে। বাবার স্বপ্ন ছিল অর্পাকে ডাক্তার বানানোর। অথচ আজ সেই স্বপ্নের দরজায় তালা ঝুলে থাকার শঙ্কা দেখা দিয়েছে শুধুমাত্র টাকার অভাবে। এটাই কি আমাদের উন্নয়নযাত্রার প্রতিচ্ছবি? যেখানে একদল শিক্ষার্থী লাখ টাকায় কোচিং করে আরেকদল মায়ের সঙ্গে সেলাই করে রাত জেগে পড়ে? যেখানে টাকার জোরে ভর্তি ফি দেওয়া যায় কিন্তু মেধার জোরে নয়? অর্পার মতো মেধাবীদের পাশে দাঁড়ানো এখন শুধু সরকারের দায়িত্ব নয়, এটা আমাদের সামাজিক দায়িত্বও। বিত্তবান সমাজসেবী, প্রবাসী বাংলাদেশি, শিক্ষাবিদ, এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলেই অর্পার মতো স্বপ্নবাজ কিশোরীদের পড়ালেখার পথ বন্ধ হবে না। আমাদের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ইতোমধ্যেই মেধাবী অর্পা’র পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন, যা অবশ্যই প্রশংসনীয়। আমরা চাই, অর্পার চোখে যেন অনিশ্চয়তা নয়, ভরসা ও ভবিষ্যতের আভা প্রতিফলিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স