সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

১০২ এসিল্যান্ড বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ১২:৫২:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ১২:৫২:৫৬ পূর্বাহ্ন
১০২ এসিল্যান্ড বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত
সুনামকণ্ঠ ডেস্ক :: সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য সারাদেশে এসিল্যান্ড কার্যালয়ে কর্মরত ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের শতাধিক এসিল্যান্ডকে দেশের আটটি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এসব এসিল্যান্ডের শূন্য পদে নতুনভাবে ৪০তম বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পদায়ন করা হবে বলে জানা গেছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার উপ-সচিব মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে সহকারী কমিশনার (ভূমি) থেকে সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হলো। প্রজ্ঞাপন অনুযায়ী এসিল্যান্ডদের মধ্য থেকে ৭ জনকে ময়মনসিংহ বিভাগে, ১০ জনকে বরিশাল বিভাগের, ১৩ জন কে রংপুর বিভাগে, ৭ জনকে সিলেট বিভাগে, ১৫ জনকে খুলনা বিভাগে, ১৩ জনকে রাজশাহী বিভাগে, ১৫ জনকে চট্টগ্রাম বিভাগে এবং ২২ জনকে ঢাকা বিভাগে বিভাগীয় কমিশনারের অধীন ন্যস্ত করা হয়। জানতে চাইলে উপ-সচিব শহিদুল ইসলাম বাংলাদেশ গণমাধ্যমকে বলেন, বর্তমানে মাঠে তথা দেশের বিভিন্ন স্থানে ৩৭ তম এবং ৩৮ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা এসিল্যান্ড হিসেবে কর্মরত ছিলেন। এদের মধ্যে সিনিয়র হিসেবে ৩৭ তম ব্যাচের শতাধিক কর্মকর্তাকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বুধবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো। তিনি বলেন, এসব এসিল্যান্ডের শূন্য পদে নতুনভাবে ৪০ তম বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পদায়ন করা হবে। ৪০ তম বিসিএস ক্যাডার কর্মকর্তারা বর্তমানে প্রশিক্ষণে রয়েছেন। আগামী কিছুদিনের মধ্যে তাদের প্রশিক্ষণ শেষ হলে তাদেরকে এসিল্যান্ড হিসেবে সারাদেশে পদায়ন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু