সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

শিক্ষার্থীদের জীবনমুখী শিক্ষায় এগিয়ে যেতে হবে : ইউএনও সুলতানা জেরিন

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ১০:৪৮:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ১০:৪৯:৫৬ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের জীবনমুখী শিক্ষায় এগিয়ে যেতে হবে : ইউএনও সুলতানা জেরিন
স্টাফ রিপোর্টার ::
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি’র সহায়তায় শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২০২২ সালের এইচএসসিতে ৮ জন ও এসএসসিতে ৬ জন এবং ২০২৩ সালে এইচএসসিতে ৭ জন ও এসএসসিতে ৪ জনকে এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন। তিনি তার বক্তব্যে বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে জীবনমুখী শিক্ষায় এগিয়ে যেতে হবে। লেখাপড়া করে পিতা-মাতার আদর্শ সন্তান হতে হবে। উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন আরও বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা ‘আশরাফুল মুকলুকাত’ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তা’আলা অন্যান্য সকল সৃষ্টির সেরা হিসেবে মানুষ সৃষ্টি করেছেন। এই জন্য প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠতে হবে। তিনি বলেন, আজ নৈতিকতার শিক্ষার কমে গেছে। সহানুভূতি কমে গেছে। তাই সহানুভূতিশীল হতে হবে সকলকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ খাঁন, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান। এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, কলেজ শিক্ষার্থী মো. লিয়ন চৌধুরী। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক অফিসার আরিফুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪