সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন

জামালগঞ্জে পিএফজি’র সভা

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১১:৪৯:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১১:৪৯:১৭ পূর্বাহ্ন
জামালগঞ্জে পিএফজি’র সভা
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস (মোবিলাইজিং ইমার্জিং পিস স্ট্রাকচারস) প্রকল্পের সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জামালগঞ্জ সরকারি কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিএফজির পিস এম্বাসেডর নূরুল হক আফিন্দী এবং সঞ্চালনায় ছিলেন সমন্বয়কারী আব্দুল মালেক। স্বাগত বক্তব্য প্রদান করেন এমআইপিএস প্রকল্পের প্রতিনিধি কুদরত পাশা। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী এবং সাধারণ স¤পাদক নবী হোসেন আগামী ৫ আগস্টের পর থেকে এলাকা বাইরে থাকায় তাদের পরিবর্তে নতুন দুইজন সদস্য অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া, এম্বাসেডর হিসেবে মোহাম্মদ আলীর স্থলাভিষিক্ত হয়ে আলেয়া বেগম দায়িত্ব পালন করবেন। সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির এম্বাসেডর আব্দুল মান্নান তালুকদার, আওয়ামী লীগের নবনিযুক্ত এম্বাসেডর আলেয়া বেগম, জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ স¤পাদক আলী হোসেন, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা খালেদা আক্তার, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক স¤পাদক আল-আমীন, মহিলা পরিষদের সভাপতি শেখ আয়শা বেগম, তানিয়া আখি প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা