সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল

ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে দরিদ্র রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১১:১৪:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১১:১৪:২৩ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে দরিদ্র রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র অর্থায়নে এবং ভার্ড চক্ষু হাসপাতাল, সুনামগঞ্জের আয়োজনে ‘দৃষ্টি’ প্রকল্পের আওতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই ২০২৫) সুনামগঞ্জ সদর উপজেলার লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ চক্ষু ক্যা¤প অনুষ্ঠিত হয়। ক্যা¤েপ মোট ১২০ জন রোগীকে প্রাথমিক চক্ষু চিকিৎসা দেওয়া হয় এবং ৬০ জন ছানি রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের শিক্ষক মো. হুমায়ুন কবির এবং সঞ্চালনা করেন ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার (এএফও) মো. নূর হোসেন। ক্যা¤েপর উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহাম্মাদ গোলাম আজাদ। তিনি বলেন, “ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক নিয়মিতভাবে মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকা- পরিচালনা করে থাকে। আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন স্যারের আন্তরিক সহযোগিতায় সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা সম্ভব হচ্ছে।” চক্ষু ক্যা¤েপ ভার্ড চক্ষু হাসপাতালের অভিজ্ঞ মেডিকেল টিম সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত রোগীদের সেবা প্রদান করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অতিথিবৃন্দ ক্যা¤প পরিদর্শন করেন এবং সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। ডা”-বাংলা ব্যাংক ও ভার্ড চক্ষু হাসপাতাল সমাজের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। উল্লেখ্য, ‘দৃষ্টি’ প্রকল্পের আওতায় ডাচ্-বাংলা ব্যাংক দেশের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীকে নিয়মিতভাবে বিনামূল্যে চোখের ছানি অপারেশনসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে আসছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম