সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন
সুনামগঞ্জ সরকারি কলেজে মানববন্ধন

শিক্ষকের বিরুদ্ধে গৃহীত ‘অন্যায্য’ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১০:২০:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১০:২১:৪৫ পূর্বাহ্ন
শিক্ষকের বিরুদ্ধে গৃহীত ‘অন্যায্য’ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আরশাদ উল আলমের বিরুদ্ধে বিগত সরকার কর্তৃক আরোপিত ‘দমন ও নিপীড়নমূলক’ অভিযোগ প্রত্যাহার করে তার বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত ‘অন্যায্য’ সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুর ২টায় সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী সাইফুল্লাহ ফারাবী, রাশেদুল হক জিসান, আসাদুর রহমান এবং ফয়েজ আহমদ প্রমুখ। বক্তারা বলেন, ড. আরশাদ উল আলম একজন গুণী, জনপ্রিয়, শিক্ষার্থীবান্ধব শিক্ষক। তিনি একজন খ্যাতনামা বিজ্ঞান গবেষক। তাঁদের দাবি, বিগত স্বৈরাচারী সরকারের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা করে পোস্ট করায় তার বিরুদ্ধে অভিযোগ এনে তাকে চট্টগ্রাম থেকে সুনামগঞ্জে বদলি করা হয়। একই সাথে বেতনও কমানো হয়। শিক্ষার্থীরা বলেন, উচ্চপদস্থ রাজনৈতিক নেতাদের তদবিরের মাধ্যমে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, যা ‘অন্যায্য ও অসম্মানজনক’। মানববন্ধনে শিক্ষার্থীরা অবিলম্বে ড. আরশাদ উল আলমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার, গৃহীত ‘অন্যায় ও অসম্মানজনক’ সিদ্ধান্ত বাতিল এবং তার পদোন্নতিসহ যাবতীয় সুযোগ-সুবিধা বহাল করার জোর দাবি জানান। এসময় শিক্ষার্থী সাইফ আহমদ, আরমান আহমেদ রুহান, মাহবুবা সাদিয়া, আখি মজুমদার, তানভীর মাহমুদ, নাবিল আহমদসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ জুলাই ২০২৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ড. মো: আরশাদ উল আলম) সহযোগী অধ্যাপক (প্রাণিবিদ্যা), সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ (প্রাক্তন সহযোগী অধ্যাপক, প্রাণিবিদ্যা, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম) এর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ও ৩(৩) অনুযায়ী “অসদাচরণ” ও “নাশকতামূলক” কার্যকলাপের অভিযোগে রুজুকৃত বিভাগীয় মামলায় একই বিধিমালার ৪(২) (১) (ঘ) বিধি মোতাবেক গত ১৮/০৭/২০২৪ তারিখের প্রজ্ঞাপনমূলে ২ (দুই) বছরের জন্য বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ’ লঘুদন্ড-প্রদান করা হয়। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, ড. আরশাদ উল আলম এই আদেশের বিরুদ্ধে দন্ডাদেশ মার্জনা করার জন্য গত ২৪/০৯/২০২৪ তারিখে মহামান্য রাষ্ট্রপতি বরাবর পুনর্বিবেচনার আবেদন করলে রাষ্ট্রপতি তার আবেদন নামঞ্জুর করে পূর্বের দন্ড বহাল রাখেন। দন্ডের মেয়াদ শেষ হওয়ার পর তিনি স্বয়ংক্রিয়ভাবে তাঁর বর্তমানে প্রাপ্ত বেতন ধাপে প্রত্যাবর্তন করবেন, তবে তিনি বকেয়া কোনো আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন না। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা