সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী
মতবিনিময় সভা

সুবিপ্রবি’র স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়নের দাবি

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৯:১৩:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৯:১৩:১৬ পূর্বাহ্ন
সুবিপ্রবি’র স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়নের দাবি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় বক্তারা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান। বক্তারা বলেন, এই বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জের শিক্ষা, অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এর স্থায়ী ক্যাম্পাস নির্মাণে কোনো প্রকার বিলম্ব কাম্য নয়। একই সাথে জেলা সদরে বাস্তবায়নের দাবিও জানান বক্তারা। সভায় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম, রমেন্দ্র কুমার দে, অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, অ্যাডভোকেট রবিউল লেইস রোকেস, ডা. সৈয়দ মনোওয়ার আলী, অ্যাডভোকেট মোহাম্মদ শামসউদ্দীন, যোগেশ্বর দাস, অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন, সাংবাদিক পঙ্কজ দে, আব্দুর রব, মোনাজ্জির হোসেন সুজন। বক্তারা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপন করার লক্ষ্যে দ্রুত অবকাঠামো নির্মাণে সরকারের সুদৃষ্টি আকর্ষণ এবং সকলের সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নে জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অ্যাডভোকেট মো. আব্দুল হক, মো. মাসুক আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি