সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

বিএনপিতে চাঁদাবাজদের স্থান নেই : কয়ছর এম আহমদ

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৮:১১:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৮:১১:০৭ পূর্বাহ্ন
বিএনপিতে  চাঁদাবাজদের স্থান নেই : কয়ছর এম আহমদ
স্টাফ রিপোর্টার :: বিএনপিতে চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসরদের স্থান নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ। রবিবার বিকেলে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে নতুন সদস্য ও নবায়ন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। আশারকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আক্তার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো. ফখরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি আরও বলেন, বিএনপির নতুন সদস্য হতে হলে আগে আবেদন করতে হবে। যাচাই-বাছাইয়ের পর আবেদনকারী সদস্য ফরম পূরণ করতে পারবেন। বিএনপি অন্য রাজনৈতিক দলের মতো নয় যে পকেট থেকে টাকা দিয়ে সদস্য ফরম পূরণ করে সদস্য হওয়া যায়। বিএনপি হচ্ছে এদেশের গণমানুষের দল। এই দলের নেতারা মাটি ও মানুষের জন্য কাজ করে। বিএনপিতে কোনো চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসর স্থান পাবে না। এময় কয়ছর আরও বলেন, অন্যান্য রাজনৈতিক দল মিথ্যা কথাকে বারবার বলতে বলতে সত্য বানিয়ে দেয়। আর আমরা (বিএনপি) সত্যকে একবার বলে মনে করি আমাদের দায়িত্ব শেষ। দেশবাসী দেখছেন কারা চাঁদাবাজির সাথে জড়িত। পুলিশ কাকে গ্রেফতার করছে তা প্রকাশ্যে এসেছে। এরা কেবল একজন দুজন নয় সারাদেশে চাঁদাবাজির সাথে যুক্ত। এ থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান করেন তিনি। আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক। বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম.এ মুকিত। এছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাসাসের সভাপতি শেরগুল আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোনাজ্জির আহমদ সুজন, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দীন আহমেদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী সুহেল খাঁন টুনু, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ ইউসুফ, যুগ্ম আহবায়ক রাসেল বক্স, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস