সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী চুমু বা আদরের আড়ালে শৈশবের অস্বস্তি ও ট্রমার গল্প জামালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যয় স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন জগন্নাথপুরে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেফতার ৪ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎জামালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর দুই প্রতিবন্ধী সন্তান পেল হুইলচেয়ার সুনামগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত, মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম

ভাঙা রেলিং, সরু পথ, দোয়ারাবাজার-শরীফপুর সেতু যেন প্রতিদিনের আতঙ্ক

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৮:০৮:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৮:০৮:২৬ পূর্বাহ্ন
ভাঙা রেলিং, সরু পথ, দোয়ারাবাজার-শরীফপুর সেতু যেন প্রতিদিনের আতঙ্ক
আশিস রহমান :: দোয়ারাবাজার উপজেলা সদরের সাথে সুরমা ইউনিয়নের একমাত্র সংযোগ সেতুটি এখন স্থানীয়দের জন্য আতঙ্কের নাম। সেতুর রেলিং ভেঙে পড়েছে, পাটাতনের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে গর্ত, আর সরু পথের কারণে প্রতিদিনই ঘটছে যানজট ও দুর্ঘটনা। ২০০৪ সালে টিলাগাঁও রাবার ড্যাম সেচ প্রকল্পের আওতায় ৫৫ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। উদ্দেশ্য ছিল কৃষকদের কৃষি পণ্য পরিবহন ও যাতায়াতে সুবিধা নিশ্চিত করা। কিন্তু দীর্ঘ ২০ বছরেও সেতুটির কোনো সংস্কার হয়নি। বর্তমানে সেতুর একপাশে রয়েছে উপজেলা ভূমি অফিস, উপজেলা সদরের মাছ বাজার ও সিএনজি স্ট্যান্ড, অপর পাশে সুরমা, লক্ষ্মীপুর ও বোগলাবাজার ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ। ফলে সেতুটি তিন ইউনিয়নের হাজারো মানুষের চলাচলের একমাত্র মাধ্যম হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সেতুর দু’পাশের রেলিং ভেঙে লোহার রড বিপজ্জনক অবস্থায় বের হয়ে আছে। পাটাতনের একাধিক স্থানে গর্ত সৃষ্টি হয়ে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সরু সেতুতে একসাথে দুইটি যানবাহন চলাচল করতে না পারায় প্রতিনিয়ত দীর্ঘ যানজট লেগে থাকে। শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সাঈদা মাহমুদ বলেন, “সেতুর যা অবস্থা! প্রতিদিন স্কুলে আসা-যাওয়ার সময় আতঙ্কে থাকি, কখন কী হয় বলা যায় না।” দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী আমান উল্লাহ আমান জানান, “সেতুতে রেলিং না থাকায় চলাচল ভয়ংকর হয়ে উঠেছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় ঝুঁকি আরও বেড়ে যায়।” টেংরাটিলা গ্রামের সিএনজি চালক স্বপন মিয়া বলেন, “সরু ব্রিজে গাড়ি পাশ কাটাতে না পারায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। জরুরি রোগী থাকলে সমস্যার শেষ থাকে না।” আলীপুর গ্রামের বাসিন্দা হাবিবুল কবির শুভ বলেন, “ভারী যানবাহন চলাচলের সময় সেতু কাঁপে। মনে হয়, যেকোনো মুহূর্তে ধসে পড়বে।” স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনেও সেতুটি সংস্কার বা নতুন করে নির্মাণের কোনো উদ্যোগ দেখা যায়নি। এলাকাবাসীর দাবি, এটি দ্রুত ভেঙে নতুন ও মানস¤পন্ন একটি প্রশস্ত সেতু নির্মাণ করা হোক। সুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন, “২০০৪ সালে সেতুটি নির্মাণ হয়েছিল। এরপর থেকে এখন পর্যন্ত কোনো সংস্কার হয়নি। প্রতিদিন শতাধিক ট্রাকসহ ভারী যানবাহন চলাচল করে এই পথে। সময়ের দাবি হলো এখানে একটি নতুন, প্রশস্ত ও টেকসই সেতু।” এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল হামিদ বলেন, “নতুন একটি সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। একইসঙ্গে বর্তমান সেতুর ভাঙা পাটাতন ও রেলিংসহ প্রয়োজনীয় সংস্কারের বিষয়েও প্রস্তাবনা রয়েছে। অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু হবে।” দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ বলেন, “দোয়ারাবাজার-শরীফপুর সেতুটি অপ্রশস্ত হওয়ায় এখানে দীর্ঘ যানজট লেগে থাকে। সেতুর ভাঙা রেলিং ও পাটাতন মেরামত করার জন্য আমি এলজিইডি অফিসে যোগাযোগ করবো। সেতুর কাঠামো ঝুঁকিপূর্ণ কী-না তা ইঞ্জিনিয়ারের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। তিনি বলেন, এই সেতু নিয়ে বিভিন্ন অভিযোগ পেয়েছি। এ সেতু দিয়ে যাতে ভারী যানবাহন চলাচল না করতে পারে সেজন্য এলজিইডি অফিস কর্তৃপক্ষ একটি প্রতিবন্ধক স্থাপন করেছিল। কিন্তু পরবর্তীতে তা আবার স্থানীয়রাই ভেঙে ফেলেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ

অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ