সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফসলরক্ষা বাঁধ কেটে দেওয়ার অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৮:০৪:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৮:০৪:৪৯ পূর্বাহ্ন
ফসলরক্ষা বাঁধ কেটে দেওয়ার অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সরিষাকান্দা ইসলামপুর বাজার থেকে শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় শাহ জামান মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ। তার বাড়ি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সরিষাকান্দা ইসলামপুর গ্রামে। তিনি ওই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে রয়েছেন। ধর্মপাশা থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার সোনামড়ল, চন্দ্র সোনার থাল, জয়ধনা, ধানকুনিয়া, কাইলানী, গুরমা ও রুই বিল এই সাতটি হাওর সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের অধীন। গত বছরের ১৫ ডিসেম্বর থেকে হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ শুরু করে তা চলতি বছরের ৭ মার্চ শেষ হয়। চলতি বছরের ২০ মে রাত অনুমান আটটা থেকে ২৮ মে অনুমান ভোর রাত সাড়ে চারটার মধ্যে রাতের আঁধারে মাছ শিকারের উদ্দেশে ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি উপজেলার জয়ধনা হাওরের ফসলরক্ষা বাঁধের ৮ নম্বর প্রকল্প কাজের একটি অংশ এবং সোনামড়ল হাওরের ফসলরক্ষা বাঁধের ১৫ নম্বর প্রকল্প কাজের দুটি স্থান কেটে দেয়। এর ফলে উপজেলার মুক্তারপুর ও সরিষাকান্দা ইসলামপুর গ্রামের মধ্যবর্তী থাকা চুনাই সেতুটি ধসে পড়ে। এতে সরকারি প্রায় ১৯ লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বাদী হয়ে অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে গত ২ জুলাই ধর্মপাশা থানায় একটি মামলা করেন। এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে উপজেলার সরিষাকান্দা ইসলামপুর বাজার থেকে শনিবার সন্ধ্যা সাতটা বেজে ১০মিনিটের সময় তাকে গ্রেপ্তার করে ধর্মপাশা থানা পুলিশ। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, এ ঘটনায় গত ২ জুলাই সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। এই মামলায় উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সরিষাকান্দা ইসলামপুর গ্রামের বাসিন্দা শাহ জামান মিয়াকে শনিবার সন্ধ্যা সাতটা বেজে ১০মিনিটের সময় সরিষাকান্দা ইসলামপুর বাজার থেকে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা