সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

এইচএমপি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৯:২৯:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৯:২৯:২৫ পূর্বাহ্ন
এইচএমপি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এইচএমপি উচ্চ বিদ্যালয়-এর সাবেক শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গঠিত হয়েছে ‘এইচএমপি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদ, সুনামগঞ্জ’। সম্প্রতি সংগঠনটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (মানব পাচার ট্রাইব্যুনাল) অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম। সদস্য সচিবের দায়িত্বে আছেন সাংস্কৃতিক সংগঠক তামিম রায়হান। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ারুল হক, মো. গোলাম কিবরিয়া, শামায়ুন কবির, নুরুল উস্তার রুসু, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান শাকিল, মোবারক রনি, কার্যনির্বাহী সদস্য মো. সামছুল আলম, দেওয়ান গিয়াস চৌধুরী, মনিরুল আলম সাজু, রুহুল হুদা কনক, আহসান রাজীব, ইজাজুল হক চৌধুরী নাছিম, আমিনুল ইসলাম ও বায়জিদ আল সামায়ুন। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি, পার¯পরিক সহযোগিতা, পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলা, আর্থ-সামাজিক উন্নয়ন এবং দুঃসময়ে পাশে থাকার মানবিক উদ্দেশ্য নিয়ে এ সংগঠন তার যাত্রা শুরু করেছে। সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম বলেন, এইচএমপি স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের স্মৃতি, শিকড় ও আত্মপরিচয়ের অংশ। আমরা চাই সাবেক শিক্ষার্থীরা একত্র হয়ে বর্তমান প্রজন্মের জন্য কিছু করে যাক। এ সংগঠন হবে বন্ধনের জায়গা, সহযোগিতার হাত। সদস্য সচিব তামিম রায়হান বলেন, আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়তে চাই, যেখানে প্রাক্তনরা শুধু পুরনো বন্ধুত্ব ফিরিয়ে আনবে না, বরং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বাস্তব সহায়তা করতে পারবে। শিক্ষার মানোন্নয়ন, বৃত্তি, সহায়তা, সাংস্কৃতিক কর্মকা- - সবকিছুতেই আমরা সক্রিয় থাকতে চাই। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অচিরেই একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন এবং ধারাবাহিক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর