সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

জামালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৭

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৯:২৭:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৯:২৭:৫৫ পূর্বাহ্ন
জামালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৭
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ উপজেলার সাচনা গ্রামে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। গুরুতর আহত এক ব্যক্তিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটে বৃহ¯পতিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে জামালগঞ্জ উপজেলার ৬নং উত্তর ইউনিয়নের সাচনা গ্রামে। আহতদের মধ্যে রয়েছেন- লাভলু মিয়া, জাকির হোসেন, জাহেরা বেগম, সাদেকা বেগম, নার্গিস আক্তার, নাছিমা আক্তার ও বাহু উদ্দিন। এ ব্যাপারে থানায় অভিযোগ সূত্রে জানাযায়, সাচনা গ্রামের বাহু উদ্দিনের বসতবাড়ির পেছনের খালি জায়গায় ইকবাল হোসেন গং জোরপূর্বক ঘর নির্মাণ করতে গেলে স্থানীয়রা বাধা দেন। এ সময় ইকবাল হোসেনের নেতৃত্বে কামাল মিয়া, রফিক মিয়া, মকবুল মিয়া, মনির মিয়া, ইয়ার হোসেন, আলমগীর ও কাইয়ুম মিয়া দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধভাবে হামলা চালায়। হামলায় আহত বাহু উদ্দিন অভিযোগ করেন, রামদা, সুলফি, লোহার রড ও কাঠের লাঠি নিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়। মকবুল মিয়ার রামদার কোপে লাভলু মিয়ার মাথায় গুরুতর জখম হয় এবং ১৮টি সেলাই দিতে হয়েছে। রফিক মিয়ার সুলফি আঘাতে লাভলুর হাতও রক্তাক্ত হয়। কামাল দা দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কুপ মারলে আমি ডান হাত দিয়ে প্রতিহত করলে হাতের দুটি আঙুলে কাটা জখম হয়েছে। এছাড়া বাকিরা এলোপাতাড়ি মারধর করে বিভিন্নজনকে আহত করে। আহতদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক লাভলু মিয়াকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পেয়ে মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি