সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

জগন্নাথপুরে পিতা-পুত্রকে প্রাণনাশের হুমকির অভিযোগ

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৯:২৪:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৯:২৪:২৭ পূর্বাহ্ন
জগন্নাথপুরে পিতা-পুত্রকে প্রাণনাশের হুমকির অভিযোগ
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে পিতা-পুত্রকে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। জানাযায়, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের তিলক বাজারে পাশে যুক্তরাজ্য প্রবাসী শাহ রফিক মিয়া কামালীর দৃষ্টিনন্দন বাগান বাড়ি রয়েছে। এ বাড়িতে কয়েকটি ভাড়াটে পরিবার বসবাস করছে। বাড়িটি পরিচর্যার কাজ করতেন ফারুক মিয়া ও তার ছেলে। সম্প্রতি প্রবাসীর ভাতিজা শিবলু মিয়া বাড়িটি নিজের দাবি করে গৃহকর্মী ফারুক মিয়া ও তার ছেলেকে বাড়িতে যাতায়াত করতে নিষেধ করে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। প্রবাসী রফিক মিয়া অভিযোগ করে জানান, আমার ভাতিজা শিবলুর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছি। গৃহকর্মী ফারুক মিয়া বলেন, আমার ছেলেকে প্রাণনাশের হুমকি দিয়েছেন শিবলু মিয়া। তার ভয়ে এখন আমরা প্রবাসীর বাড়িতে কাজে যাওয়ার সাহস পাচ্ছি না। অভিযোগের ব্যাপারে শিবলু মিয়া জানান, আমি কাউকে হুমকি দেইনি। তবে বাড়ির মালিক দাবি করেছেন কি না এমন প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স