সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের কমিটি গঠন

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৯:২৩:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৯:২৩:০০ পূর্বাহ্ন
জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের কমিটি গঠন
স্টাফ রিপোর্টার :: আগামী ১৬ আগস্ট সুনামগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী কালীবাড়ি নাটমন্দির প্রাঙ্গণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন হবে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১১টায় কেন্দ্রীয় শ্রীশ্রী কালীবাড়ি নাটমন্দিরে জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধরের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রসেনজিৎ নন্দী সূচক। সভায় পবিত্র গীতা থেকে পাঠ করেন অমিত চক্রবর্তী। বক্তব্য রাখেন অ্যাডভোকেট বিমান কান্তি রায়, অ্যাড. গৌরাঙ্গ পদ দাস, কলি তালুকদার আরতি, সন্তোষ রায় সন্তো, স্বপন কুমার দেব, চন্দন দাস, নিলেন্দু কর্মকার চন্দন, স্বপন সরকার, হিমাদ্রী রায় প্রান্ত, মণিকাঞ্চন দাস প্রমুখ। সভায় আয়-ব্যয়ের হিসাব প্রদান করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে গৃহিত ও অনুমোদিত হয়। শেষে সভাপতি অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর সমাপনী বক্তব্য রাখেন এবং বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। অতঃপর অ্যাডভোকেট বিমান কান্তি রায়ের সভাপতিত্বে ২য় অধিবেশন শুরু হয় এবং আগামী ১৬ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপনের জন্য সর্বসম্মতিক্রমে তৃতীয়বারের মত অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধরকে সভাপতি ও প্রসেনজিৎ নন্দী সূচককে সাধারণ স¤পাদক নির্বাচিত করে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। তাদের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জন্মাষ্টমী উদযাপনের যাবতীয় কার্যক্রম গ্রহণ করার জন্য সভায় সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অরুণ তালুকদার, নারায়ণ চক্রবর্তী, সিদ্ধার্থ এষ বলাই, শামিম তালুকদার, বিধান চন্দ্র দাস, লিটন দেব, অমৃত আচার্য, প্রেমানন্দ বিশ্বাস, চয়ন দাস, অ্যাড. কুশলরাজ পাল, বাপন রায়, অনুপ কান্তি রায় মলয়, রতীশ গোস্বামী, সুমন দাস, মলি রায়, সীমা নাগ, কাজল বর্মণ,সন্দীপ তালুকদার প্রমুখ ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর