সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল

সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গৃহহীনদের মাঝে ঢেউ টিন বিতরণ

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৮:৫৬:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৮:৫৬:৪৭ পূর্বাহ্ন
সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গৃহহীনদের মাঝে ঢেউ টিন বিতরণ
স্টাফ রিপোর্টার :: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় এবং সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গৃহহীন ৩২ পরিবারের মধ্যে ঢেউ টিন বিতরণ করা হয়েছে। প্রতি পরিবারে ২ বান্ডিল করে ঢেউ টিন এবং গৃহ নির্মাণের জন্য ৬ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। শনিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এই ঢেউ টিন ও চেক বিতরণ করা হয়েছে। গৃহহীন পরিবারের মধ্যে এই ঢেউ টিন ও চেক বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন। এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার উপস্থিত ছিলেন। উপকারভোগী সকিনা খাতুন বলেন, দীর্ঘদিন পরে হলেও এই প্রথম সদর উপজেলা প্রশাসন থেকে আমি সাহায্য পেয়েছি। ঘর তৈরি করে সন্তানদের নিয়ে আরামে থাকতে পারবো। ২ বান্ডিল ঢেউ টিন ও গৃহ নির্মাণের ৬ হাজার টাকার চেক পেয়ে দৃষ্টি প্রতিবন্ধী আব্দুর রাজ্জাক বলেন, আমি এই টিন দিয়ে নিজের ঘর তৈরি করতে কোনো সমস্যা হবে না। কারণ বাঁশ-পালার খরচও পেয়েছি। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার বলেন, আমরা ইউএনও স্যারের নির্দেশে প্রকৃত গৃহহীনদের মধ্য থেকে বাছাই করে এই ঢেউটিন বিতরণের ব্যবস্থা করেছি। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন বলেন, আমার উপজেলার দরিদ্র ও গৃহহীন ৩২ পরিবারের মধ্যে ২ বান্ডিল করে ঢেউ টিন এবং ঘর নির্মাণের খরচ প্রদান করা হয়েছে। তারা নিজেরা ঘর তৈরি করে নেবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম