সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

তাহিরপুর সীমান্তে ৬ বাংলাদেশি আটক

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৮:৫০:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৮:৫০:৫৮ পূর্বাহ্ন
তাহিরপুর সীমান্তে ৬ বাংলাদেশি আটক
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার লামাকাটা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ছয় বাংলাদেশিকে আটক করেছে ২৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার আগে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মেঘালয়ঘেঁষা লামাকাটা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার প্রমোদ তালুকদারের ছেলে প্রভাত তালুকদার (৭৪), মধ্যনগর উপজেলার গোবিন্দ সরকারের ছেলে রিপন সরকার (৩৫) ও মতি সরকারের ছেলে অপু সরকার (১৭), নেত্রকোণা জেলার কলমাকান্দা থানার বিনোদ সরকারের ছেলে বিধান সরকার (৫০), মোহনগঞ্জ উপজেলার বরহাতুনী গ্রামের জীবন সরকারের ছেলে সৃজন সরকার (১৫) এবং ডরিয়াকোণা গ্রামের বিধান সরকারের স্ত্রী রিক্তা সরকার (৪৫)। বিজিবি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধীনস্থ বীরেন্দ্রনগর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৯৪/এমপি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর শ্রীপুর ইউনিয়নের লামাকাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। জানা গেছে, তারা প্রায় ৪-৫ মাস আগে কাজের সন্ধানে অবৈধপথে ভারতে প্রবেশ করে পশ্চিমবঙ্গের কুচবিহারে অবস্থান নেন। সেখানে সঠিক মজুরি না পাওয়ায় এবং সাম্প্রতিক পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে দেশে ফিরে আসার চেষ্টা করছিলেন তারা। সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের তাহিরপুর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর