সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

সড়কে মৃত্যুর মিছিল থামাতে হবে

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১২:০১:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১২:০১:১৯ পূর্বাহ্ন
সড়কে মৃত্যুর মিছিল থামাতে হবে
শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় পৃথক দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনটি প্রাণ ঝরে গেছে, আহত হয়েছেন অন্তত আটজন। এ খবর শুধু একটি দুঃখজনক ঘটনার বিবরণ নয়; বরং এটি আমাদের অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সড়ক নিরাপত্তার অভাবের প্রতিচ্ছবি। প্রতিনিয়তই দেশের বিভিন্ন প্রান্তে এভাবে অকালে প্রাণ হারাচ্ছে মানুষ। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর প্রতিকার দেখা যাচ্ছে না। শান্তিগঞ্জে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ও চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে আহত হয়েছেন আরও ছয়জন। আর জগন্নাথপুরে এক তরুণ বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন, বেঁচে থাকা দুই বন্ধু মৃত্যুর সঙ্গে লড়ছেন। এসব ঘটনার পেছনে অতিরিক্ত গতি, বিপজ্জনক ওভারটেকিং, ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সবিহীন চালক এবং মহাসড়কে অব্যবস্থাপনা - সবকিছুই দায়ী। অহরহ দেখা যায়, সড়কে চলাচলকারী লেগুনা, মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার অনেকগুলোরই লাইসেন্স নেই, যন্ত্রাংশ নষ্ট, বা চালকের যথাযথ প্রশিক্ষণ নেই। আবার বেশিরভাগ দুর্ঘটনায় ‘দায়ী’ যানটি দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বা চালককে খুঁজে পাওয়া যায় না। আইন প্রয়োগে এই ব্যর্থতা সড়ককে আরও বিপজ্জনক করে তুলছে। প্রকৃতপ্রস্তাবে, সড়ক দুর্ঘটনাকে ‘দৈব ঘটনা’ হিসেবে দেখার দিন শেষ। এখন প্রয়োজন পরিকল্পিত পদক্ষেপ। প্রতিটি দুর্ঘটনার বিচারিক তদন্ত হওয়া জরুরি, যাতে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা যায়। মহাসড়কে চলাচলরত সব যানবাহনের বৈধতা যাচাই, চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স নিশ্চিতকরণ এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানো জরুরি। স্থানীয় প্রশাসন, হাইওয়ে পুলিশ, বিআরটিএ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে নিয়মিতভাবে অভিযান চালানো যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- নাগরিকদের সচেতনতা। চালকদের যেমন ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে, তেমনি যাত্রীদেরও সচেতন হতে হবে নিরাপদ ভ্রমণের ব্যাপারে। প্রতিটি দুর্ঘটনা আমাদের সচেতন করার জন্য একটি সতর্কবার্তা। সঠিক পদক্ষেপ না নিলে এমন মর্মান্তিক মৃত্যুর মিছিল থামবে না। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি- জনগণের জীবন রক্ষায় উদ্যোগী হোন। কারণ, প্রতিটি প্রাণ অমূল্য।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু