সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

দোয়ারাবাজারে বিএনপি নেতা আবু হেনা আজিজকে সংবর্ধনা

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ১১:৫৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ১১:৫৬:১২ অপরাহ্ন
দোয়ারাবাজারে বিএনপি নেতা আবু হেনা আজিজকে সংবর্ধনা
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে মান্নারগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহ¯পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার কাটাখালী বাজারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)। সংগঠনের আহ্বায়ক মাসুক মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবু হেনা আজিজ। বক্তব্যে তিনি বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আজীবন জাতীয়তাবাদী শক্তির পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। ষড়যন্ত্রকারীরাই ফ্যাসিবাদের দোসর - এদের মানুষ চিনে। তিনি আরও বলেন, এখন সময় ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার। বিভাজন ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মজিবুর রহমান, গৌছ আলী, আবদুল আলীম প্রমুখ। বক্তারা বলেন, দলের দুর্দিনে আবু হেনা আজিজ যে সাহসিকতা ও দৃঢ়তা দেখিয়েছেন, তা অনস্বীকার্য। তিনি নানাভাবে নির্যাতনের শিকার হয়েও নেতাকর্মীদের পাশে থেকেছেন এবং দলের আদর্শে অবিচল থেকেছেন। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি