সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত

৩০০ কৃতী শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ১১:৫১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১২:০৯:১৮ পূর্বাহ্ন
৩০০ কৃতী শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ তিন শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বাংলাবাজার হাসপাতাল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সফল শিক্ষার্থীদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ (কাপ) সদস্য এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক সভাপতি রেজাউল ইসলাম। দোয়ারাবাজার উপজেলা শিবির সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে ও কলাউড়া মাদ্রাসা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মারুফের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা শিবিরের সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম, দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামী আমীর হারুন অর রশীদ, জেলা শিবিরের সাবেক সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা অফিস ও অর্থ স¤পাদক আব্দুল্লাহ আল মামুন, চায়নার জিয়ামি ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী মাহবুবুল হাসান। উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা শিবিরের সাবেক সভাপতি হাফিজ বিল্লাল হোসাইন, উপজেলা সেক্রেটারি মেরাজুল হক শাহিন, সাংগঠনিক স¤পাদক খন্দকার আব্দুল্লাহ আল মারুফ, সাহিত্য স¤পাদক সাইফুল্লাহ মানসুর ও মাদ্রাসা স¤পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ। এসময় বক্তারা বলেন, আজকের প্রস্তুতিই আগামীর ভিত্তি। যারা কাক্সিক্ষত ফল অর্জনে ব্যর্থ হয়েছে, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব। বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও আদর্শিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তোমাদের এই অর্জন শুধু ব্যক্তিগত না হয়ে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক। এ দেশকে দুর্নীতি, অপসংস্কৃতি, অপরাজনীতি ও চাঁদাবাজির করাল গ্রাস থেকে মুক্ত করতে হলে সৎ ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন

দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন