সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল

আনন্দধারা’য় সুর-নৃত্যের ঝরনা : শিশু শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় মুগ্ধ দর্শক

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ১১:৪৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১২:০৭:৫৩ পূর্বাহ্ন
আনন্দধারা’য় সুর-নৃত্যের ঝরনা : শিশু শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় মুগ্ধ দর্শক
স্টাফ রিপোর্টার ::
নৃত্য-সুর-সংগীতে এক অপূর্ব সন্ধ্যা উপহার দিল সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সংগীত বিভাগের শিশু বিভাগ-৪র্থ বর্ষের শিক্ষার্থীরা। ‘আনন্দধারা’ শিরোনামের এই সৃজনশীল আয়োজনটি অনুষ্ঠিত হয় শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে। অনুষ্ঠানটি আয়োজনে ছিলেন ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং সার্বিক সহযোগিতায় ছিল জেলা শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, “শিশুদের মধ্যে শিল্পচর্চার যে উজ্জ্বল ছাপ আজ আমরা দেখলাম, তা নিঃসন্দেহে আমাদের ভবিষ্যৎ সাংস্কৃতিক নেতৃত্ব গঠনে আশা জাগানিয়া।” অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ শিল্পী জুবায়ের বখ্ত সেবুল, সংগীত প্রশিক্ষক ও কণ্ঠশিল্পী সোহেল রানা, সংগীতশিল্পী রিপন চন্দ, বাউল সেলিম সরকার, অমিত বর্মণ, রুম্মান আলতাফ, সেলিম আহমেদ, কপিল পদ ঋষি, কাব্য, ধনঞ্জয় ম-ল, নয়নসহ আরও অনেকে। ‘আনন্দধারা’ অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শিশু শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা। শুরুতেই ছিল রবীন্দ্রসংগীত ও দেশাত্মবোধক গানের এক সুরেলা আয়োজন, এরপর একে একে মঞ্চে আসে শিশুদের কণ্ঠে নানা জনপ্রিয় সংগীত। তাদের পরিশীলিত কণ্ঠ, সাবলীল উপস্থাপনা ও সুরের মাধুর্য্যে মুখর হয়ে ওঠে মিলনায়তন। একইসঙ্গে ছিল ছন্দবদ্ধ নৃত্য পরিবেশনা, যা দর্শক-শ্রোতার হৃদয়ে বাড়তি আবেগ ও আনন্দের স্পন্দন সৃষ্টি করে। এছাড়া অনুষ্ঠানের শেষ অংশে অভিভাবক ও শিক্ষার্থী মিলিত হয়ে পরিবেশন করেন ধামাইল গান। এ অংশটি যেন হয়ে ওঠে এক আবেগঘন পারিবারিক উৎসব, যেখানে সুরে, ছন্দে ও ¯েœহে মিশে যায় প্রজন্ম ও অভিজ্ঞতার সৌন্দর্য। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সাথে আলাপ হলে তারা বলেন, এই আয়োজন প্রমাণ করে, জেলার সাংস্কৃতিক চর্চা কেবল বড়দের মধ্যে সীমাবদ্ধ নয় - ছোট ছোট কোমলমতি শিশুদের হাত ধরেই এগিয়ে যাচ্ছে সুনামগঞ্জের শিল্প-সংস্কৃতির উত্তরাধিকার। তারা আরও বলেন, এই আয়োজন এককথায় মনোমুগ্ধকর। সাংস্কৃতিক অঙ্গনের পরিচর্যায় শিশুদের এই ধরনের সৃজনশীল অংশগ্রহণ শুধু একটি আয়োজন নয় - এটি এক ভবিষ্যৎ স্বপ্ন বুননের ক্ষেত্র। ‘আনন্দধারা’ তারই অনন্য নজির।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে

সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে