সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল

আওয়ামী ফ্যাসিবাদী শক্তি দেশে নানাভাবে প্রবেশ করার চেষ্টা করছে : আখতার হোসেন

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ১১:৪৩:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১২:০৭:২০ পূর্বাহ্ন
আওয়ামী ফ্যাসিবাদী শক্তি দেশে নানাভাবে প্রবেশ করার চেষ্টা করছে : আখতার হোসেন
স্টাফ রিপোর্টার ::
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, বিগত সময়ে যারা গুম-খুন, ক্রসফায়ার করেছে সেই আওয়ামী ফ্যাসিবাদী শক্তিরা বাংলাদেশে নানাভাবে প্রবেশ করার চেষ্টা করছে। আমরা সুনামগঞ্জের মাটি থেকে স্পষ্ট করে জানান দিতে চাই বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী মানুষেরা যতক্ষণ পর্যন্ত জীবিত আছি ততক্ষণ পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদীদের বাংলাদেশে আমরা আসতে দেবো না। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে এনসিপি’র আয়োজিত পথসভায় তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়ে আসছে। হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। কোনো ধরনের বাধা-বিপত্তিতে ভয় না পেয়ে নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, এই বাংলাদেশের মানুষ সরকারের বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। চিকিৎসা গ্রহণে সরকারি হাসপাতালে গেলে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা নিতে হয়। উন্নয়নের গল্প আমাদের শোনানো হয়েছে অথচ সুস্থ পরিবেশে রোগীরা সেবা পাবে সেই পরিবেশ করা হয়নি। বাংলাদেশের শিক্ষার্থীরা গরীব ঘর থেকে যারা উঠে আস টাকা পয়সার অভাবে ভার্সিটির পরীক্ষায় বসতে পারে না। বাংলাদেশের আর্থসামাজিকতায় মানুষের মানুষে যে বৈষম্য রাষ্ট্রকে সেই বৈষম্য দূরীকরণে যথাযথ ভূমিকা পালন করতে হবে। পুলিশের সেবা সম্পর্কে এনসিপির সদস্য সচিব বলেন, বাংলাদেশের থানাগুলোতে দুর্বল মানুষরা যদি কোনো মামলা নিয়ে যায় পুলিশ সেই মামলা নিতে চায় না। থানাগুলো দালাল দিয়ে ভরে থাকে। বাংলাদেশের থানাগুলো, সরকারি অফিসগুলো দালাল মুক্ত করাটাই আমাদের রাজনীতি। সরকারি চাকরিতে নিয়োগের বিষয়ে আখতার হোসেন বলেন, বাংলাদেশের সব থেকে বড় সংকট, রাষ্ট্র প্রতিষ্ঠানে দলীয় নিয়োগের সংকট। দলীয় নিয়োগ বন্ধ করতে হবে। রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোতে স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে নিয়োগের বন্দোবস্ত করতে হবে। এসময় আখতার হোসেন বলেন, পদযাত্রা থেকে অনুধাবন করতে পেরেছি- মানুষের জীবনের নিরাপত্তা, মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা ও মানুষের সমস্যা সমাধানই বর্তমান বাংলাদেশের রাজনীতি। এটাই আমাদের পদযাত্রার শিক্ষা। তিনি আরও বলেন, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সারাদেশের মতো আমরাও শোকাহত। এমনিতেই জুলাই মাস আমাদের জন্য শোকাবহ, গত বছর এই মাসে আমাদের হাজারো ভাই-বোনকে আমরা হারিয়েছি। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। সামনের যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য আমাদের এই ঘটনা (মাইলস্টোন) থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার