সুনামগঞ্জ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

রাজা যায় রাজা আসে কিন্তু সুনামগঞ্জবাসীর ভাগ্য পরিবর্তন হয় না : হাসনাত আবদুল্লাহ

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ১১:৪২:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১২:০৬:৪৫ পূর্বাহ্ন
রাজা যায় রাজা আসে কিন্তু সুনামগঞ্জবাসীর ভাগ্য পরিবর্তন হয় না : হাসনাত আবদুল্লাহ
স্টাফ রিপোর্টার ::
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজা যায় রাজা আসে, সুনামগঞ্জবাসীর ভাগ্য পরিবর্তন হয় না। আমার জানি, সুনামগঞ্জের ভূমি পাঁচ মাস চাষ করা যায় আর সাত মাস থাকে পানির নিচে। একবার ফসল করে ১২ মাস বসে খেতে হয়। শুক্রবার দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শহরের আলফাত স্কয়ারে পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় হাসনাত আবদুল্লাহ আরও বলেন, সুনামগঞ্জে কর্মসংস্থানের অভাব রয়েছে। সরকার আসে-যায় কিন্তু সুনামগঞ্জের পরিবর্তন হয় না। অবস্থার পরিবর্তনে আপনাদের সংঘবদ্ধ হতে হবে। তিনি বলেন, আমরা শুনেছি, দেশে যেসব পা চা-টা প্রশাসন রয়েছে, আমরা তাদের দেখেছি বিভিন্ন সময়ে তাদের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনের মধ্যে একটা পক্ষ রয়েছে যারা চায় নিরপেক্ষ প্রশাসন গড়ে উঠুক। কিন্তু একটি পক্ষ রয়েছে যারা হচ্ছে সুবিধাভোগী, পা চা-টা, যারা হচ্ছে তেলবাজ, চাটার দল, তারা কখনোই নিরপেক্ষ প্রশাসন চায় না। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা এনসিপিতে যোগ দিতে চায়, যারা এনসিপি করতে চায় স্থানীয়ভাবে তাদের ভয়-ভীতি দেখানো হয়। তাদেরকে প্রশাসনও অসহযোগিতা করে। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে ওয়ার্ড অনুযায়ী দলকে সুসংগঠিত করতে হবে। সাংগঠনিকভাবে দল সুসংগঠিত হলে এনসিপি শক্তিশালী হবে। এক্ষেত্রে সুনামগঞ্জের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নির্দেশনা দেন হাসনাত আব্দুল্লাহ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী