সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

মুজিববাদ বাংলাদেশে চলবে না : নাহিদ ইসলাম

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ১১:৪১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১২:০৫:৫৮ পূর্বাহ্ন
মুজিববাদ বাংলাদেশে চলবে না : নাহিদ ইসলাম
স্টাফ রিপোর্টার ::
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা আমাদের একটি ফ্যাসিবাদী-ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে ছাত্র-জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে। একটি অকার্যকর রাষ্ট্র মেরামতের জন্য জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। একটি বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এই পথসভা করে এনসিপি। মুজিববাদ নানা ছলে-বলে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে জানিয়ে নাহিদ বলেন, মুজিববাদ এ দেশে চলবে না। বাংলাদেশের মানুষ গত ৫ আগস্ট মুজিববাদের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। জনগণ তাদের বিতাড়িত করে দেশ ছাড়া করেছে। তাদের (আওয়ামী লীগের) ফাঁদে আর কেউ পা দিবে না। এলাকায় এলাকায় দুর্বৃত্তায়নের রাজনীতি আবারও শুরু হচ্ছে। মুজিববাদ যে পুনর্বাসন হচ্ছে, চাঁদাবাজ, দখলদারিত্বের রাজনীতি শুরু হচ্ছে - আমাদের সেই রাজনীতি ঠেকিয়ে দিতে হবে। নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে মুজিববাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। মুজিববাদের রাজনীতি বাংলাদেশে চলমান থাকবে না, চলতে দেওয়া হবে না। মুজিববাদকে কেবল আইন দিয়ে মোকাবিলা করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছরের দ্বারপ্রান্তে রয়েছি। আমরা যারা এখন দাঁড়িয়ে কথা বলছি, দেশবাসী আমাদের চিনতো না, কিন্তু ইতিহাস ও সময় আমাদেরকে আপনাদের সামনে দাঁড় করিয়েছে। বিগত ১৬ বছরে চেপে বসা শেখ হাসিনার ফ্যাসিবাদ, গণহত্যা, গুম-খুন থেকে বিরোধী দলের নেতৃবৃন্দ এই লড়াইকে এগিয়ে নিতে পারছিলেন না। অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন। কোটা আন্দোলন থেকে ছাত্র জনতা এক দফার মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রূপ দিয়েছেন। দেশের মানুষ আমাদের উপর আস্থা রেখে গত ৫ আগস্ট আমাদের ডাকে সাড়া দিয়ে ঢাকায় মার্চ করতে গিয়েছেন। আপনারা গণভবন ঘেরাও করেছে শেখ হাসিনাকে উৎখাত করেছেন। এই ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের বিজয়ের প্রকৃত বিজয়ী হচ্ছেন এদেশের সাধারণ জনগণ। আমাদের লড়াই এখনও শেষ হয়ে যায়নি। আমরা একটা নতুন বাংলাদেশের বন্দোবস্ত না হওয়া পর্যন্ত এ লড়াই চালিয়ে যাবো। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, এমন একটা দেশে আমরা বসবাস করি, যেখানে বাসের ও বিমানের ফিটনেস থাকে না। মানুষের ফিটনেস থাকে না, এমনকি রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা আমাদের ওপর একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামত করার লক্ষ্যে এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিকভাবে সংস্কারের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। এই বাংলাদেশ হবে সাম্য ও বৈষম্যহীন। নাহিদ ইসলাম আরও বলেন, দেশের পরিবহন ব্যবস্থাসহ অন্য সব সেবা খুবই নাজুক, যা পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অর্জন। সেই নাজুক রাষ্ট্র ব্যবস্থাকে উন্নত করাই মূল লক্ষ্য এনসিপির। তিনি আরও বলেন, এই সরকারকে দ্রুত জুলাই সনদ ঘোষণা করতে হবে। আগামী ৩ আগস্ট জুলাই সনদ আদায় করা হবে। এর আগে জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের সঙ্গে কথা বলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। এরপর শহরের কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় করে পথসভার মঞ্চে আসেন দলটির কেন্দ্রীয় নেতারা। এনসিপির শীর্ষ নেতারা গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ থেকে সুনামগঞ্জে এসে পৌঁছান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স