সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

চাঁদাবাজির অভিযোগ : যুবককে ধরে পুলিশে দিলেন এলাকাবাসী

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ১০:০২:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ১০:০২:০০ পূর্বাহ্ন
চাঁদাবাজির অভিযোগ : যুবককে ধরে পুলিশে দিলেন এলাকাবাসী
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে চাঁদাবাজির অভিযোগে ফয়সাল আলম জীবন (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী। তিনি উপজেলার বোগলাবাজার ইউনিয়নের মৃত সামছুল আলমের ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৩ জুলাই) রাতে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন ফয়সাল আলম জীবন একই গ্রামের প্রবাসী ফখর উদ্দিনের বাড়িতে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে আটক করে এবং পুলিশে খবর দেন। পরে বৃহ¯পতিবার (২৪ জুলাই) ফখর উদ্দিন বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ফয়সাল আলম জীবনকে প্রধান আসামি করে আরও একজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, চাঁদাবাজির অভিযোগে ফয়সাল আলম জীবনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু