সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

সাচনাবাজারে নতুন রাস্তা নির্মাণের দাবি

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৯:৪১:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০১:১৬:২১ অপরাহ্ন
সাচনাবাজারে নতুন রাস্তা নির্মাণের দাবি
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জের সাচনা পূর্ব বাজারে নতুন একটি সংযোগ রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা।

তাদের অভিযোগ, উপজেলা প্রশাসন কর্তৃক সরকারের কাছ থেকে বিভিন্ন সময়ে বাজার ভিট বন্দোবস্ত আনেন প্রায় শতাধিক ব্যবসায়ী। পরে ২০২২ সালে উপজেলা প্রশাসনের পরিকল্পনায় সাচনা বাজারের ফুটপাত ও গলি ব্যবসায়ীদের জন্য একটি নান্দনিক নতুন বাজারের উদ্যোগ নেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব। এতে বন্দোবস্ত নেওয়া প্রকৃত ফুটপাত ও দরিদ্র ব্যবসায়ীদের যাচাই-বাছাই শেষে নিজস্ব অর্থায়নে মাটি ভরাটের নির্দেশনা দেন উপজেলা প্রশাসন।
এসময় ব্যবসায়ীরা নিজস্ব অর্থায়নে মাটি ফেলে প্রায় শতাধিক দোকানকোঠা নির্মাণ করেন। পরে উপজেলা প্রশাসনের বরাদ্দে বাজারের প্রতিটি রাস্তা ও গলি পাকা করা হয়। এছাড়াও দ্রুত সময়ে বিদ্যুতের খুঁটি ও প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। এতে পুরো বাজারটি নির্মাণ করতে কোটি টাকার উপরে খরচ হয়েছে সকল ব্যবসায়ীদের। জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে খুব দ্রুত সময়ে যা একটি নান্দনিক বাজারে রূপ নিয়েছে।
তখন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল সাচনা বাজারের মাঝ দিয়ে নতুন বাজারের সাথে চলাচলের জন্য একটি সংযোগ রাস্তা নির্মাণ করে দেওয়া হবে। কিন্তু তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি জনিত কারণে আর তা করতে পারেননি। এরপর থেকেই থমকে যায় বাজারের রাস্তা নির্মাণের কাজ।
এতে বাজারটি প্রায় ৩ বছর যাবত এভাবেই পড়ে আছে। এতে হতাশায় দিন কাটাচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

সম্প্রতি রাস্তা নির্মাণের দাবিতে একাধিকবার জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূরের সাথে সাক্ষাৎ করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এতে তিনি পুরো বিষয়টি অবগত হন এবং বাজারের উন্নয়নের স্বার্থে রাস্তাটি দ্রুত নির্মাণের উদ্যোগ নেয়া হবে বলে ইউএনও তাঁদেরকে আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স