সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক
আজ এনসিপি’র জুলাই পদযাত্রা

আগামীর স্বপ্ন, প্রত্যয় ও পরিবর্তনের বার্তা দিবেন নেতৃবৃন্দ

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৯:২৯:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ১০:১১:০৪ পূর্বাহ্ন
আগামীর স্বপ্ন, প্রত্যয় ও পরিবর্তনের বার্তা দিবেন নেতৃবৃন্দ
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে আজ শুক্রবার। এই কর্মসূচি ঘিরে সুনামগঞ্জে বিরাজ করছে সাজ সাজ রব। শহরের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। এছাড়া ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। এই পদযাত্রায় হাজার হাজার জনতার সমাবেশ ঘটবে বলে জানিয়েছেন দলটির নেতারা।
এদিকে, পদযাত্রায় অংশ নিতে বৃহস্পতিবার রাতেই শহরে এসে পৌঁছে কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িবহর। সুনামগঞ্জ সার্কিট হাউজে রাত্রিযাপন শেষে আজ তারা কর্মসূচিতে যোগ দিচ্ছেন। পদযাত্রাটি শুক্রবার জুমার নামাজ শেষে জেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। এরপর দুপুর দু’টায় আলতাফ স্কয়ারে এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে পথসভা অনুষ্ঠিত হবে। এনসিপি’র জেলা নেতৃবৃন্দ জানান, এ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
পথসভায় সভাপতিত্ব করবেন এনসিপি’র প্রধান জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন। এদিকে এনসিপির এসব কর্মসূচি ঘিরে পৌর শহরে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এনসিপি নেতাদের স্বাগত জানিয়ে বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। এছাড়াও শহরজুড়ে টাঙানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। আলফাত স্কয়ার এলাকায় পথসভার জন্য প্রস্তুত করা হয়েছে মঞ্চ। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। জেলা এনসিপি নেতারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির সার্বিক বিষয় এবং নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। আমরা আশাবাদী কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমাদের পদযাত্রা ও পথসভা সম্পন্ন হবে।
তাঁরা আরও বলেন, আশা করছি প্রায় ১৫ হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নেবেন। সুনামগঞ্জ এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী আবু সালেহ মো. নাসিম বলেন, দেশ গড়তে এনসিপির পদযাত্রাকে সফল করতে সকল ধরনের প্রস্তুতি স¤পন্ন করা হয়েছে। ইতোমধ্যেই আমাদের দলের সকল শীর্ষনেতারা সুনামগঞ্জ এসেছেন। তারা শুক্রবার দুপুর ২টার পর পথসভায় কথা বলবেন। যাদের হাত ধরে এদেশে গণঅভ্যুত্থান হয়েছে, জাতির এই অকুতোভয় সৈনিকদের বরণ করতে আমরা প্রস্তুত। এনসিপি’র প্রধান জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন বলেন, যাদের হাত ধরে এ দেশ থেকে ফ্যাসিবাদের অবসান হয়েছে, তারা প্রথমবারের মতো সুনামগঞ্জ এসেছেন। কর্মসূচিতে তারা আগামীর স্বপ্ন, প্রত্যয় ও পরিবর্তনের বার্তা দিবেন। তিনি আরও বলেন, এ কর্মসূচি ঘিরে সারাদেশে যেমন সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলেছে, তেমনি সুনামগঞ্জেও ব্যাপক সাড়া মিলেছে। সুনামগঞ্জের এনসিপি’র এ কর্মসূচিতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন। দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন জানান, কেন্দ্রীয় কর্মসূচির সার্বিক বিষয় এবং নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। আমরা আশাবাদী কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমাদের পথসভা ও পদযাত্রা স¤পন্ন হবে। অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জাকির হোসেন বলেন, এনসিপি’র কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পুরো শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সভাস্থলের পোশাকধারীসহ সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। জেলা পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ বলেন, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো। আশা করছি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি শেষ হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু