সুনামগঞ্জ , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই” প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনে সভা ২৮ জুলাই থেকে নৌ-পরিবহন ধর্মঘটের ঘোষণা শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা-শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

জলমহাল রক্ষায় পদক্ষেপ জরুরি

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৯:২৮:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৯:২৮:০১ পূর্বাহ্ন
জলমহাল রক্ষায় পদক্ষেপ জরুরি
৫ আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে সুনামগঞ্জের বিভিন্ন জলমহালে চলে লুটপাট। যেখানে পূর্বঘোষিতভাবে সংঘবদ্ধ দল সরকারের ইজারাকৃত জলমহালে হানা দিয়ে কোটি কোটি টাকার মাছ লুলে নেয়। ইজারাদারদের চোখের সামনে বিলের সব সম্পদ লুট হলেও এটি রোধ করা যায়নি। এ বছরও ‘মব’ তৈরি করে জলমহাল লুটের পায়তারা চলছে বলে জানিয়েছেন মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ। তারা জলমহাল রক্ষায় গত বুধবার জেলা প্রশাসকের কাছে আবেদন জমা দিয়েছেন। এই আবেদন নিছক কিছু অসহায় মানুষের আকুতি নয়; এটি দেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য আর্তনাদ। এই জলমহালগুলো শুধু মাছের উৎস নয় - এটি হাজারো গরিব পরিবারের জীবিকার একমাত্র ভরসা। আমরা মনে করি, জলমহাল রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। জলমহালগুলোতে নিরাপত্তা জোরদারে মৌসুম শুরুর আগেই জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে নজরদারি চালাতে হবে। সংঘবদ্ধ লুটেরা চক্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ইজারাদারদের অভিযোগ তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা সমীচীন। এছাড়া অবৈধ কোণা জাল নিষিদ্ধ ও ধ্বংসে কোণা জালের উৎপাদন, বিপণন ও ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। পাশাপাশি প্রকৃত মৎস্যজীবী সমিতির সঙ্গে প্রশাসনের নিয়মিত সংলাপ চালু করতে হবে, যেন তারা সময়মতো সহযোগিতা ও সহায়তা পায়। এছাড়া জলমহাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বিষয়টি মাথায় রেখে একটি শক্তিশালী নীতিমালা গ্রহণ জরুরি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ

নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ