সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

জামালগঞ্জে অসহায় পরিবারের মাঝে টিন ও অর্থ বিতরণ

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৮:২৪:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৮:২৪:৫৩ পূর্বাহ্ন
জামালগঞ্জে অসহায় পরিবারের মাঝে টিন ও অর্থ বিতরণ
জামালগঞ্জ প্রতিনিধি :: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় জামালগঞ্জ উপজেলায় বিনামূল্যে ঢেউটিন ও গৃহনির্মাণ বাবদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ তুলে দেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ পূর্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমন কুমার সাহা, সাচনাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রামকুমার সাহা, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী প্রমুখ। বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় ছিল, আছে এবং থাকবে। সরকারের এ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। উল্লেখ্য, অসহায় ৩৮টি পরিবারের মাঝে ২ বান্ডেল টিন ও গৃহনির্মাণ বাবদ নগদ ৬ হাজার টাকা অর্থ প্রদান করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স