সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

সুনামগঞ্জে এনসিপির পদযাত্রা শুক্রবার, লক্ষ্য ১৫ হাজার মানুষের সমাবেশ ঘটানো

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৮:১৩:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৮:১৮:০৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জে এনসিপির পদযাত্রা শুক্রবার,  লক্ষ্য ১৫ হাজার মানুষের সমাবেশ ঘটানো
স্টাফ রিপোর্টার ::
সারাদেশের মতো সুনামগঞ্জেও শুক্রবার (২৫ জুলাই) পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান দলটির স্থানীয় নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপি’র প্রধান জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন। তিনি জানান, শুক্রবার দুপুর দু’টায় শহরের আলতাফ স্কয়ারে এই কর্মসূচি পালন করা হবে। এর আগে জুম্মা নামাজের পর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) পথসভায় মিলিত হবে। তিনি বলেন, যাদের হাত ধরে এ দেশ থেকে ফ্যাসিবাদের অবসান হয়েছে, তারা প্রথমবারের মতো সুনামগঞ্জ আসছেন। স্বপ্ন, প্রত্যয় ও পরিবর্তনের বার্তা নিয়ে তারা এই শহরে আসবেন। পদযাত্রায় উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন আরও বলেন, সুনামগঞ্জে অনুষ্ঠিত জুলাই পদযাত্রায় উপস্থিত থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা। তিনি আরও বলেন, এ কর্মসূচি ঘিরে সারাদেশে যেমন সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলেছে, তেমনি সুনামগঞ্জেও ব্যাপক সাড়া মিলেছে। সুনামগঞ্জের এনসিপির এ কর্মসূচিতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন জানান, কেন্দ্রীয় কর্মসূচির সার্বিক বিষয় এবং নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এনসিপি’র জেলা যুগ্ম সমন্বয়কারী আবু সালেহ মোহাম্মদ নাছিম। তিনি বলেন, আমরা জেলার ১২টি উপজেলায় প্রচার চালাচ্ছি। আশা করছি প্রায় ১৫ হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নেবেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির জেলার যুগ্ম সমন্বয়ক শহিদুল ইসলাম, সদস্য ফায়সাল আহমেদ, আব্দুর রহমান দুলাল, জুলহাস খান উদ্দীন, মাসুম আল হাসান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু