সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন

নিষিদ্ধ জালে মাছের সর্বনাশ

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৮:১১:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৮:২১:২৮ পূর্বাহ্ন
নিষিদ্ধ জালে মাছের সর্বনাশ
আব্দুল্লাহ আল মামুন ::
হাওরবেষ্টিত উপজেলা জামালগঞ্জে অসংখ্য ছোট বড় হাওর, নদী-নালা, খাল-বিল রয়েছে। এক সময় দেশীয় মাছের ভরপুর ছিল জামালগঞ্জ। রুই, কাতলা, চিতল, বোয়াল, শোল-গজার, কালি বাউস, ট্যাংরা, পাবদা, শিং-মাগুর ও বিভিন্ন প্রজাতির ছোট মাছসহ অসংখ্য জীববৈচিত্র্যের ভান্ডার ছিল জামালগঞ্জ। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে হাওরের দেশীয় মাছ। অনেক প্রজাতির মাছ এরই মধ্যে বিলুপ্ত হয়েছে। আরো অনেক প্রজাতি বিলুপ্তির পথে।
স্থানীয়রা জানান, শুকনো মৌসুমে প্রতিবছর বিল শুকিয়ে ধ্বংস করা হচ্ছে হাওরের মৎস্য ও জীববৈচিত্র্য। তেমনি নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছের সর্বনাশ করা হচ্ছে। জুলাই-আগস্ট পটপরিবর্তনের পরও বর্তমান সরকারের আমলেও ধারাবাহিকভাবে বিল শুকিয়ে মাছ আহরণ করা হয়েছে। উপজেলার ৭২টি বিল শুকিয়ে মাছ আহরণ করলেও কোথাও জব্দ করা হয়নি সেলু মেশিন, হয়নি কোন মোবাইল কোর্ট। এদিকে, বর্ষা মৌসুমে উপজেলার বড় দুটি হাওর হালি ও পাগনায় ঘুরে দেখা যায়, প্রতিদিন চায়না দুয়ারী, নিষিদ্ধ কারেন্টজাল, কোণাজালসহ বিভিন্ন ধরনের জাল ও চাই দিয়ে অবাধে মাছের পোনা নিধন করা হচ্ছে। কোণা জাল দিয়ে মাছের পোনা নিধন করা হলেও হয়নি অভিযান। এখন পাঙ্গাস, তেলাপিয়া ও কার্প জাতীয় চাষের মাছের উপর নির্ভর হাওরপাড়ের মানুষ। বর্ষায় যেখানে প্রতিটি হাট বাজারে দেশীয় মাছে ভরপুর থাকার কথা সেখানে রয়েছে সংকট। হাওরে পানি আছে; নেই শুধু মাছ।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাযায়, জামালগঞ্জ উপজেলায় ২০ একরের নিচে ৪২ টি বিল যার আয়তন ১৫৬.৩০ হেক্টর ও বিশ একরের উপরে ৩৯ টি বিল যার আয়তন ১৯১১.৩০হেক্টর রয়েছে। ছোট বড় মোট ৮১ টি বিল রয়েছে।
উপজেলা মৎস্য অফিসার মো. কামরুল হাসান (চলতি দায়িত্ব) বলেন, হেমন্তে কোথাও সেলু মেশিন দিয়ে জলমহাল শুকিয়ে মৎস্য আহরণ করতে দেখলে সাথে সাথে মেশিন বন্ধ করেছি । কয়েকটি বিলের ইজারাদারের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়েছে। ৭২টি বিল শুকিয়ে অবৈধভাবে মাছ ধরা ও পোনা মাছ নিধনের বিষয়ে তিনি বলেন, আমার মোবাইল কোর্ট করার কোন ক্ষমতা নেই। আমি এসব বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবহিত করেছি। পোনা মাছ নিধনকারীদের বিরুদ্ধে খুব শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা