সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

বিদ্যালয়ের ভূমি জবর দখলের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৪ ০৯:৩৫:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৪ ০৯:৩৫:৫৬ পূর্বাহ্ন
বিদ্যালয়ের ভূমি জবর দখলের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয়ের ভূমি জবর দখলের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্রসমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচারী সরকারের শাসনামলে তাদের দোসররা মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চবিদ্যালয়ের ভূমি জবরদখলসহ আধিপত্য বিস্তার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। স্বৈরাচার পতনের পর এরাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব এবং মানহানি করে আসছে। এদের বিরুদ্ধে আইনী ব্যবস্থাসহ অবিলম্বে বিদ্যালয়ের জমি দখল মুক্ত করার দাবি জানান। এসময় বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহীন, সোহাগ, সাইফুল, রিটন মিয়া, রইছ মিয়া, রোহান মিয়া, রাকিব, মাহিন, রায়হান, হাসান, সুমন, মনির, ইয়াছিন, সাকিবুল প্রমুখ। পরে শিক্ষার্থীরা ১২ দফা দাবি সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি