সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

জলমহাল লুট ঠেকাতে প্রশাসনের দ্বারে মৎস্যজীবীরা

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৭:৫০:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৭:৫১:০৯ পূর্বাহ্ন
জলমহাল লুট ঠেকাতে প্রশাসনের দ্বারে মৎস্যজীবীরা
মোহাম্মদ নূর ::
৫ আগস্ট সরকার পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে সুনামগঞ্জের বিভিন্ন জলমহালে চলেছে ‘লুটের মহোৎসব’। শুধু দলীয় বিবেচনায় নয়; কয়েক গ্রামের মানুষ ঘোষণা দিয়ে জবরদস্তিমূলকভাবে সরকারের ইজারাকৃত জলমহালে নেমে মাছ তুলে নিয়ে যায়। অনেক জলমহালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়েও কিছু রক্ষা করতে পারেনি। ভুক্তভোগী ইজারাদাররা বিল পারে দাঁড়িয়ে কোটি কোটি টাকার মাছ লুট হতে দেখলেও হাজার হাজার মানুষের ‘মবের’ সামনে তাদের কিছুই করার ছিল না। এবারও সেই লুটপাটের পাঁয়তারা চলছে বলে জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবীরা। এমন পরিস্থিতির যাতে পুনরাবৃত্তি না ঘটে সে জন্য দিরাই-শাল্লার বিভিন্ন মৎস্যজীবী সমিতির সভাপতি ও সেক্রেটারি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে বুধবার (২৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বরাবর লিখিত আবেদন জানিয়েছেন তারা। আবেদন প্রদানকালে উপস্থিত ছিলেন মৎস্যজীবী মো. নজরুল ইসলাম, মহেন্দ্র চন্দ্র দাস, প্রাণেশ বিশ্বাস, রাজেশ দাস, প্রজেশ লাল দাস, বিকাশ রঞ্জন দাস, সুদীপ চন্দ্র দাস, সাদিকুর রহমান তালুকদার প্রমুখ। আবেদনে তারা উল্লেখ করেন, বিগত ২/৩ বৎসর যাবৎ শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের মির্জাপুর গ্রামের কিছু লোক ১০/১৫টি ইঞ্জিনচালিত নৌকা দিয়ে সরকারের ইজারাকৃত জলমহালসমূহে (বিশেষ করে কালিয়া গোটা হাওরে) পাহারাদারদের অস্ত্রের মুখে জিম্মি করে পাইল বিলের মাছ লুট করে একটি সংঘবদ্ধ লুটেরা দল। তারা সরকারের ইজারাকৃত জলমহালে মাছ লুটপাট করে মৎস্যজীবী সমিতির ক্ষতি সাধন করে আসছে। এছাড়া অবৈধ কোণা জাল দিয়ে পোনা মাছ ধরে মৎস্য স¤পদের ক্ষতি করছে। সরকার কর্তৃক ইজারাকৃত জলমহালে অবৈধভাবে মাছ ধরার ফলে দিরাই-শাল্লা উপজেলার মৎস্যজীবী সমিতির গরিব সদস্যদের ক্ষতি হচ্ছে। এই ধরনের লুটপাটের কারণে মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া কোণা জাল দিয়ে নির্বিচারে অবৈধভাবে পোনা মাছ ধরার কারণে মাছের উৎপাদন কমে যাচ্ছে। এ অবস্থায় অনেক মৎস্যজীবী সমিতি সরকারের পাওনা জলমহালের খাজনা পরিশোধে আগ্রহ বা ক্ষমতা হারিয়ে ফেলছে। এই ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে জলমহাল হতে সরকারের রাজস্ব পাওয়া কঠিন হবে। আবেদনে মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, ১৪৩১ বাংলা সনের বর্ষা মৌসুমে দিরাই-শাল্লার অনেক জলমহালে ব্যাপক লুটপাট হয়েছে যার ফলে অনেক মৎস্যজীবী সমিতির কার্যক্রম কার্যত অচল হয়ে গেছে। খাজনা দেওয়াসহ বিল পরিচর্যায় সক্ষমতা হারিয়ে ফেলেছে তারা। মৎস্যজীবী সমিতির সভাপতি ও সেক্রেটারিগণ জানান, বর্তমানে লুটেরাচক্রটি জলমহালের আশেপাশের কয়েকটি গ্রামের কিছু লোককে তাদের দলভুক্ত করে শক্তি বৃদ্ধি করছে। অবৈধ কোণা জাল দিয়ে মাছ ধরা ও ইজারাপ্রাপ্ত জলমহালে মাছ লুটপাটের পাঁয়তারা বন্ধে দ্রুত ব্যবস্থা না নিলে গরিব মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হবে। একই সাথে সরকারের রাজস্ব ক্ষতি হওয়ার আশঙ্কা থাকবে। লুটেরাদের হাত হতে গরিব মৎস্যজীবী সমিতির সদস্যদের রক্ষা করতে তারা প্রশাসনিকভাবে ব্যবস্থা নিতে অনুরোধ জানান। এ ব্যাপারে মৎস্যজীবীদের আশ্বস্ত করে জেলা প্রশাসক ড. মেহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, জলমহাল লুটপাট ও অবৈধ কোণা জাল দিয়ে মাছ নিধন রোধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪