সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

শিক্ষার্থীদের তোপের মুখে শিক্ষা সচিবকে ‘অপসারণ’

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৮:৫৮:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৮:৫৮:০৫ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের তোপের মুখে শিক্ষা সচিবকে ‘অপসারণ’
সুনামকণ্ঠ ডেস্ক :: শিক্ষার্থীদের আন্দোলন ও তোপের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে অপসারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি। মাহফুজ আলম জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। পোস্টে মাহফুজ লিখেন, মাইলস্টোন ট্রাজেডি পূর্ণাঙ্গ তদন্তে শীঘ্রই কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ। এর আগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসেন শিক্ষার্থীরা। সচিবালয়ে প্রবেশের এক নম্বর গেইটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। বেলা সাড়ে ৩টার দিকে তারা সচিবালয়ের এক নম্বর গেট টপকে ভেতরে ঢুকে পড়ে। এর আগে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ভেতরে ঢুকলে আইনশৃঙ্খলা বাহিনী গুলি ও লাঠিচার্জ করে। এতে প্রায় অর্ধশতাধিক আহত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স