সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার

সাংবাদিকদের আসামি করায় সাংবাদিক সংগঠনের নিন্দা ও ক্ষোভ

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৪ ০৯:৩২:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ১১:৫৪:৪৮ অপরাহ্ন
সাংবাদিকদের আসামি করায় সাংবাদিক সংগঠনের নিন্দা ও ক্ষোভ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার অভিযোগে সুনামগঞ্জের মূলধারার গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে মামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সুনামগঞ্জ জেলার সাংবাদিক সংগঠন ও সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। তারা নিরপরাধ সাংবাদিকদের মামলার আসামি করে হয়রানি করায় ক্ষোভ জানিয়ে অবিলম্বে মামলা থেকে সাংবাদিকদের নাম প্রত্যাহারের দাবি জানান। বিশেষ করে সুনামগঞ্জের মুক্তচিন্তা ও প্রগতিশীল ধারার সাংবাদিক, কবি ও গবেষক শামস শামীমকে মিথ্যা মামলায় আসামি করায় ক্ষোভ জানিয়েছেন জেলার সর্বস্তরের সাংবাদিক ও প্রগতিশীল ধারার সংস্কৃতিকর্মীরা। 
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর দোয়ারাবাজার উপজেলার জনৈক হাফিজ আহমদ গত ৪ আগস্ট ছাত্রজনতার মিছিলে আওয়ামী লীগ ক্যাডার ও পুলিশের আক্রমণে তার ভাই জহির আলী আহত হওয়ার ঘটনায় ৯৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এতে সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক ও পেশাদার গণমাধ্যমকর্মী দৈনিক কালের কণ্ঠ ও একাত্তর টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক সুনামকণ্ঠ’র নির্বাহী সম্পাদক শামস শামীম, আরটিভি ও আমাদের সময়ের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, দৈনিক ভোরের কাগজের যুগ্ম বার্তা সম্পাদক শাহরিয়ার চৌধুরী বিপ্লবসহ ৬ গণমাধ্যম কর্মীদের আসামি করেছেন। সাংবাদিকদের মামলায় আসামি করায় গত ২ সেপ্টেম্বর তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে সুনামগঞ্জ প্রেসক্লাব। সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, সাধারণ সম্পাদক এ আর জুয়েল প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই নিন্দা জানিয়ে অবিলম্বে সাংবাদিকদেরকে মামলা থেকে প্রত্যাহারের দাবি জানান। এছাড়াও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি ৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সাংবাদিক শামস শামীমসহ সাংবাদিকদের হয়রানিমূলক মামলায় আসামি করায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীর মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী গণমাধ্যমে বিবৃতি দিয়ে এ ঘটনার নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেছেন, সুনামগঞ্জের সৎ ও সাহসী সাংবাদিক শামস শামীম একজন লেখক গবেষক ও এক্টিভিস্ট। সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনেও তিনি সক্রিয়। মৌলবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধে সোচ্চার তিনি। অবিলম্বে নেতৃবৃন্দ হয়রানিমূলক মামলা থেকে নিরপরাধ সাংবাদিককে অব্যাহতি দানের আহ্বান জানিয়েছেন। এ ঘটনায় তারা প্রতিবাদী কর্মসূচির কথাও জানিয়েছেন। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। এছাড়া সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামও এ ঘটনায় নিন্দা জানিয়েছে। সাংবাদিক ফোরামের সভাপতি মাহতাব উদ্দিন তালুকদার ও সাধারণ সম্পাদক কুলেন্দু শেখর দাস অবিলম্বে সাংবাদিক শামস শামীম, বিন্দু তালুকদারসহ সাংবাদিকদের হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি দানের আহ্বান জানিয়েছেন। এদিকে সুনামগঞ্জ জেলা শহরের পাশাপাশি বিভিন্ন উপজেলার সাংবাদিক সংগঠনও নিন্দা ও প্রদিবাদ জানিয়ে অবিলম্বে সাংবাদিকদের নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন। মধ্যনগর প্রেসক্লাব গত ৫ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি দিয়ে সাংবাদিক শামস শামীম, বিন্দু তালুকদারসহ অন্যান্য সাংবাদিকদের হয়রানিমূলক মামলায় আসামি করায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছে। দফতর সম্পাদক অনুপ তালুকদার স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয় গণমাধ্যমকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সকল কর্মসূচির প্রচার ও প্রচারণায় যথাযথ দায়িত্ব পালন করেছেন। এখন তাদের বিরুদ্ধেই মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ ঘটনায় মধ্যনগর প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে