সুনামগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে ঘিরে পর্যটনের স্বপ্ন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী ২৫ বছরে ধর্ষণের শিকারের অর্ধেকেরও বেশি শিশু : অধিকার নভেম্বরের ২৩ দিনে সারাদেশে ২১৩ নাশকতা ফেটে চৌচির হাওর জমি, বোরো উৎপাদন নিয়ে শঙ্কা সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হোক তরুণরা বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বর্তমান ও সাবেক তিন ইউপি চেয়ারম্যানসহ ২৫ জনের নামে মামলা পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সাংবাদিকদের আসামি করায় সাংবাদিক সংগঠনের নিন্দা ও ক্ষোভ

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৪ ০৯:৩২:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ১১:৫৪:৪৮ অপরাহ্ন
সাংবাদিকদের আসামি করায় সাংবাদিক সংগঠনের নিন্দা ও ক্ষোভ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার অভিযোগে সুনামগঞ্জের মূলধারার গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে মামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সুনামগঞ্জ জেলার সাংবাদিক সংগঠন ও সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। তারা নিরপরাধ সাংবাদিকদের মামলার আসামি করে হয়রানি করায় ক্ষোভ জানিয়ে অবিলম্বে মামলা থেকে সাংবাদিকদের নাম প্রত্যাহারের দাবি জানান। বিশেষ করে সুনামগঞ্জের মুক্তচিন্তা ও প্রগতিশীল ধারার সাংবাদিক, কবি ও গবেষক শামস শামীমকে মিথ্যা মামলায় আসামি করায় ক্ষোভ জানিয়েছেন জেলার সর্বস্তরের সাংবাদিক ও প্রগতিশীল ধারার সংস্কৃতিকর্মীরা। 
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর দোয়ারাবাজার উপজেলার জনৈক হাফিজ আহমদ গত ৪ আগস্ট ছাত্রজনতার মিছিলে আওয়ামী লীগ ক্যাডার ও পুলিশের আক্রমণে তার ভাই জহির আলী আহত হওয়ার ঘটনায় ৯৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এতে সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক ও পেশাদার গণমাধ্যমকর্মী দৈনিক কালের কণ্ঠ ও একাত্তর টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক সুনামকণ্ঠ’র নির্বাহী সম্পাদক শামস শামীম, আরটিভি ও আমাদের সময়ের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, দৈনিক ভোরের কাগজের যুগ্ম বার্তা সম্পাদক শাহরিয়ার চৌধুরী বিপ্লবসহ ৬ গণমাধ্যম কর্মীদের আসামি করেছেন। সাংবাদিকদের মামলায় আসামি করায় গত ২ সেপ্টেম্বর তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে সুনামগঞ্জ প্রেসক্লাব। সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, সাধারণ সম্পাদক এ আর জুয়েল প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই নিন্দা জানিয়ে অবিলম্বে সাংবাদিকদেরকে মামলা থেকে প্রত্যাহারের দাবি জানান। এছাড়াও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি ৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সাংবাদিক শামস শামীমসহ সাংবাদিকদের হয়রানিমূলক মামলায় আসামি করায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীর মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী গণমাধ্যমে বিবৃতি দিয়ে এ ঘটনার নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেছেন, সুনামগঞ্জের সৎ ও সাহসী সাংবাদিক শামস শামীম একজন লেখক গবেষক ও এক্টিভিস্ট। সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনেও তিনি সক্রিয়। মৌলবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধে সোচ্চার তিনি। অবিলম্বে নেতৃবৃন্দ হয়রানিমূলক মামলা থেকে নিরপরাধ সাংবাদিককে অব্যাহতি দানের আহ্বান জানিয়েছেন। এ ঘটনায় তারা প্রতিবাদী কর্মসূচির কথাও জানিয়েছেন। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। এছাড়া সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামও এ ঘটনায় নিন্দা জানিয়েছে। সাংবাদিক ফোরামের সভাপতি মাহতাব উদ্দিন তালুকদার ও সাধারণ সম্পাদক কুলেন্দু শেখর দাস অবিলম্বে সাংবাদিক শামস শামীম, বিন্দু তালুকদারসহ সাংবাদিকদের হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি দানের আহ্বান জানিয়েছেন। এদিকে সুনামগঞ্জ জেলা শহরের পাশাপাশি বিভিন্ন উপজেলার সাংবাদিক সংগঠনও নিন্দা ও প্রদিবাদ জানিয়ে অবিলম্বে সাংবাদিকদের নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন। মধ্যনগর প্রেসক্লাব গত ৫ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি দিয়ে সাংবাদিক শামস শামীম, বিন্দু তালুকদারসহ অন্যান্য সাংবাদিকদের হয়রানিমূলক মামলায় আসামি করায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছে। দফতর সম্পাদক অনুপ তালুকদার স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয় গণমাধ্যমকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সকল কর্মসূচির প্রচার ও প্রচারণায় যথাযথ দায়িত্ব পালন করেছেন। এখন তাদের বিরুদ্ধেই মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ ঘটনায় মধ্যনগর প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী