সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

জগন্নাথপুরে নকল প্যাকেটে নিম্নমানের মসলা ও কেমিক্যালযুক্ত খেজুর গুড় বিক্রি

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৪:০০:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৪:০০:১৭ পূর্বাহ্ন
জগন্নাথপুরে নকল প্যাকেটে নিম্নমানের মসলা ও কেমিক্যালযুক্ত খেজুর গুড় বিক্রি
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলায় টাইগার মসলার প্যাকেট নকল করে নিম্নমানের মসলা, কেমিক্যাল দিয়ে খেজুর গুড়, ময়দা, নিম্নমানের সরিষার তেল বোতলজাত করে বাজারজাত করে আসছিল মেসার্স হাবির স্টোর নামের একটি প্রতিষ্ঠান। এমন তথ্য পেয়ে সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানকালে অভিযোগের সত্যতা পায়। জানা যায়, দীর্ঘদিন ধরে কেমিক্যাল দিয়ে নকল খেজুরের গুড় তৈরি করে আসছিল প্রতিষ্ঠানটি। টাইগার মসলার প্যাকেট নকল করে নিজেদের তৈরি নিম্নমানের বিভিন্ন মসলা বাজারজাত করে আসছিল। এছাড়াও নিম্মমানের ময়দা এবং সরিষা তেল বাজার থেকে ক্রয় করে নিজেদের ব্র্যান্ড নামে চালিয়ে দিচ্ছিল। তথ্য প্রমাণের সত্যতা নিশ্চিত হওয়ায় মেসার্স হাবিব স্টোরকে আড়াই লক্ষ টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। অভিযানকালে জগন্নাথপুর থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা (অতিরিক্ত দায়িত্ব) বলেন, আমরা গোপন তথ্যের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলার মেসার্স হাবিব স্টোর নামে প্রতিষ্ঠানটিতে যাই। অভিযানকালে দেখি তারা যে মসলা তৈরি করছিল। মসলা তৈরি করার সময় তেলাপোকাও রয়েছে দেখতে পাই, সেই তেলাপোকার বর্জ্য মসলায় মিক্সড হয়ে যাচ্ছে। এছাড়া টাইগার মসলার প্যাকেট নকল করা হয়েছে, অপরিচ্ছন্ন পরিবেশে কেমিক্যাল দিয়ে খেজুরের গুড় তৈরি করা হচ্ছে। নি¤œমানের সরিষার তেল বাজার থেকে কিনে এনে একটা ট্যাংকির মধ্যে রেখে বোতলজাত করা হচ্ছে। তাছাড়া তারা নিজের প্রতিষ্ঠানের নামের প্যাকেট করে নিম্মমানের ময়দা বাজারজাত করছিল। তিনি আরও বলেন, এগুলো করা অপরাধ, আইনে এগুলো নিষিদ্ধ। অপরাধ প্রমাণিত হওয়ায় ওই প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি