সুনামগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন

পাইকুরাটি ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৩:৫৭:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৩:৫৭:৩২ পূর্বাহ্ন
পাইকুরাটি ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
সাইফ উল্লাহ :: ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ইউনিয়নের গাছতলা উচ্চ বিদ্যালয়ের মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দোসরদের নিয়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আমরা এটি মেনে নিতে পারছি না। অচিরেই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করে দলের ত্যাগী ও ন্যায়পরায়ণ কর্মীদের নিয়ে কমিটি গঠন করতে হবে। কমিটি বাতিল না হলে আমাদের আন্দোলন চলবে। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম। যুবদলের সাবেক সভাপতি মোবারক হোসেন সেলিমের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. সবুজ মিয়া, সাবেক সিনিয়র সহ সভাপতি মোখলেছুর রহমান, যুবদলের সাবেক সাংগঠনিক স¤পাদক আমিনুল হক নয়ন, বিএনপি নেতা নুরুজ্জামান, আমিনুল ইসলাম বাবুল, সফিকুল ইসলাম, নুরুল আমিন প্রমুখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি মো. লিয়াকত আলী বলেন, ধর্মপাশা উপজেলা বিএনপির ২১ জন সদস্যের মধ্য ৫ জনের স্বাক্ষর ক্ষমতা রয়েছে। সবাই মিলে যাচাই-বাছাই করে ৬ টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কোন অনিয়ম হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ